বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তবে জাতিসংঘে দেওয়া আওয়ামী লীগের এ চিঠিতে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠি দিয়ে কোনো কাজ হবে না। গত শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়- এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। দলের পক্ষে চিঠিটি পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এর আগে, একই বিষয়ে জাতিসংঘের সদর দপ্তরে সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে চিঠি দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
শিরোনাম
- চীন থেকে ইরানগামী জাহাজে মার্কিন বাহিনীর অভিযান
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও সীমান্তে বোমাবর্ষণের অভিযোগ কম্বোডিয়ার
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মার্কিন ২০ অঙ্গরাজ্যে মামলা
- এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
- ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী
- এসএটোয়েন্টি লিগে প্রিটোরিয়ার নেতৃত্বে পরিবর্তন
- হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
- বাঞ্ছারামপুরে পারিবারিক কলহে নারীর আত্মহত্যা
- গোপালগঞ্জ আদালত এলাকায় দুই পটকা বিস্ফোরণ
- হাদির পরিবারের পাশে জুবাইদা রহমান
- প্রথমবার কনসার্টে মায়ের সাথে গাইলো শাকিরার দুই ছেলে
- জনতার দলের প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশ
- ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল
- চট্টগ্রামে ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
- ৫ ঘণ্টা পর চালু মেট্রোরেল চলাচল
- রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
- অভিষেক ম্যাচে ১৭৭ রান করে পাকিস্তানি ব্যাটারের রেকর্ড
- রাতেই চালু হচ্ছে মেট্রো রেল
- রাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুন
- ফটিকছড়িতে গণঅধিকার পরিষদের প্রার্থীর মতবিনিময় সভা
জাতিসংঘে আ. লীগের চিঠিতে কাজ হবে না
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর