শিরোনাম
প্রকাশ: ১৬:০৫, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫ আপডেট: ১৬:৩৮, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

গাজায় গিয়ে যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখল বিবিসি

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
গাজায় গিয়ে যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখল বিবিসি

গাজার মানচিত্র আর ফিলিস্তিনিদের স্মৃতিতে থাকা ভূখণ্ড এখন নেই। যা অবশিষ্ট আছে তা কেবল ধূসর ধ্বংসস্তূপের এক বিস্তীর্ণ প্রান্তর। বেইত হানুন থেকে গাজা সিটি পর্যন্ত ১৮০ ডিগ্রি জুড়ে কোনো কিছুই আর অবশিষ্ট নেই। দূরবর্তী গাজা সিটির কয়েকটি ভবন ছাড়া এখানে এমন কিছুই অবশিষ্ট নেই যা দিয়ে একসময়কার হাজারো মানুষের বসতি এলাকাগুলোকে চেনা যায়।

এই এলাকাটিই ছিল ইসরায়েলি স্থলবাহিনীর প্রবেশ করা প্রথম অঞ্চলগুলোর মধ্যে একটি। হামাস এই অঞ্চলে আবার ঘাঁটি গাঁড়ার চেষ্টা করায় হায়েনা বাহিনী বারবার সেখানে প্রবেশ করেছে।

ইসরায়েল কোনো সংবাদ সংস্থাকে গাজায় স্বাধীনভাবে রিপোর্ট করার অনুমতি দিচ্ছে না। তবে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন সম্প্রতি বিবিসিসহ একদল সাংবাদিককে ইসরায়েলি বাহিনীর দখলে থাকা গাজা উপত্যকার একটি অংশ ঘুরিয়ে দেখিয়েছে। এই সংক্ষিপ্ত সফর ছিল অত্যন্ত নিয়ন্ত্রিত, যেখানে ফিলিস্তিনিদের সাথে বা গাজার অন্য কোনো এলাকায় প্রবেশের সুযোগ ছিল না। ইসরায়েলের সামরিক সেন্সরশিপ আইনের কারণে প্রকাশের আগে সামরিক কর্মীদের রিপোর্ট দেখাতে হয় সাংবাদিকদের। তবে বিবিসির দাবি, তারা তাদের সম্পাদকীয় নীতি বজায় রেখেছে।

ধ্বংসের মাত্রা নিয়ে জানতে চাইলে ইসরায়েলি সামরিক মুখপাত্র নাদাভ শোশানি বলেন, ধ্বংস আমাদের লক্ষ্য নয়। লক্ষ্য হলো সন্ত্রাসীদের মোকাবিলা করা। প্রায় প্রতিটি বাড়িতেই সুড়ঙ্গের মুখ ছিল কিংবা ছিল ফাঁদ পাতা অথবা রকেট-চালিত গ্রেনেড (আরপিজি) বা স্নাইপার স্টেশন। তিনি আরও যোগ করেন, যদি আপনি দ্রুত গাড়ি চালান এক মিনিটের মধ্যে একজন ইসরায়েলি দাদি বা শিশুর বসার ঘরে ঢুকে যেতে পারেন। ৭ই অক্টোবর এটাই ঘটেছিল।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১১শ’ জনের বেশি ইসরায়েলি নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। অন্যদিকে, হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে গাজায় ৬৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। লেফটেন্যান্ট কর্নেল শোশানি জানান, এই এলাকাতেই ইতাই চেনসহ কয়েকজন জিম্মির দেহাবশেষ পাওয়া গেছে। যাদের মধ্যে ইতাই চেনের দেহ এই সপ্তাহে হামাস ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে।

যে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে বিবিসি গিয়েছিল, সেটি ইয়েলো লাইন (হলুদ রেখা) থেকে মাত্র কয়েকশ’ মিটার দূরে। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় নির্ধারিত একটি অস্থায়ী সীমানা, যা ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রিত এলাকা থেকে হামাস নিয়ন্ত্রিত এলাকাকে পৃথক করে। যদিও প্রায় এক মাস ধরে যুদ্ধবিরতি চলছে, ইসরায়েলি বাহিনী বলছে তারা এখনও এই হলুদ রেখা বরাবর হামাস বন্দুকধারীদের সাথে প্রায় প্রতিদিনই লড়াই করছে।

হামাস ইসরায়েলের বিরুদ্ধে শত শত বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এর ফলে ২৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। কর্নেল শোশানি বলেছেন, ইসরায়েলি বাহিনী মার্কিন-নেতৃত্বাধীন শান্তি পরিকল্পনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তবে একইসাথে হামাস যেন আর ইসরায়েলি বেসামরিকদের জন্য হুমকি না হতে পারে তা নিশ্চিত করতে তারা যতদিন প্রয়োজন থাকবে।

মার্কিন-নেতৃত্বাধীন পরিকল্পনার পরবর্তী ধাপে হামাসকে নিরস্ত্রীকরণ করতে হবে। আন্তর্জাতিক ব্যক্তিদের তত্ত্বাবধানে গঠিত ফিলিস্তিনি কমিটির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তবে কর্নেল শোশানি বলেন, হামাস ক্ষমতা ও অস্ত্র ছেড়ে দেওয়ার পরিবর্তে উল্টো কাজ করছে, তারা নিজেদেরকে আরও সশস্ত্র করার চেষ্টা করছে এবং গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে।

ইসরায়েলি বাহিনী সাংবাদিকদের সুড়ঙ্গের একটি মানচিত্র দেখিয়েছে, যা তারা ধ্বংসস্তূপের নিচে খুঁজে পেয়েছে। তারা এটিকে মাকড়সার জালের মতো সুড়ঙ্গের বিশাল নেটওয়ার্ক বলে বর্ণনা করেছে। যার কিছু ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে, কিছু অক্ষত আছে এবং কিছু এখনও খোঁজা হচ্ছে।

এই চুক্তি গাজাকে এক অস্থির দোলাচলে রেখেছে। যুক্তরাষ্ট্রও পরিস্থিতিটির ভঙ্গুরতা সম্পর্কে অবগত, কারণ যুদ্ধবিরতি ইতোমধ্যে দুবার ভেঙে পড়েছে। ওয়াশিংটন তথাকথিত টেকসই শান্তির দিকে জোর দিচ্ছে। তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে একটি খসড়া প্রস্তাব পাঠিয়েছে। বিবিসির দেখা সেই নথিতে হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজার নিরাপত্তা পরিচালনার জন্য দুই বছরের ম্যান্ডেটসহ একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের রূপরেখা দেওয়া হয়েছে। তবে এই চুক্তির পরবর্তী ধাপের বিস্তারিত তথ্য এখনও অস্পষ্ট।

প্রেসিডেন্ট ট্রাম্প গাজাকে বিদেশি বিনিয়োগে নির্মিত মধ্যপ্রাচ্যের একটি বিদেশি বিলাসবহুল কেন্দ্র হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন দেখিয়েছেন, তা আজকের গাজার বাস্তব চিত্র থেকে অনেক দূরে। ইসরায়েলের হাতে ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত এবং ট্রাম্পের কাছে বিনিয়োগের সুযোগ হিসেবে দেখা এই গাজার ভবিষ্যৎ নির্ধারণে কেবল যুদ্ধ থামানোই মূল প্রশ্ন নয় বরং গাজার সাধারণ মানুষ তাদের নিজেদের সম্প্রদায় ও ভূমির ভবিষ্যতের উপর কতটা নিয়ন্ত্রণ রাখতে পারবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল
 
টপিক

এই বিভাগের আরও খবর
লেবাননে বিমান হামলা চালালো ইসরায়েল
লেবাননে বিমান হামলা চালালো ইসরায়েল
যুদ্ধবিরতিতে ফিরতে রাজি হয়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া: ট্রাম্প
যুদ্ধবিরতিতে ফিরতে রাজি হয়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া: ট্রাম্প
বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের
বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের
ভেনেজুয়েলা ছাড়তে যুক্তরাষ্ট্র সাহায্য করেছে: মাচাদো
ভেনেজুয়েলা ছাড়তে যুক্তরাষ্ট্র সাহায্য করেছে: মাচাদো
পুতিনের সঙ্গে বৈঠকে  আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব এরদোয়ানের
পুতিনের সঙ্গে বৈঠকে  আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব এরদোয়ানের
আঞ্চলিক ইস্যুতে সহযোগিতার আশ্বাস ইরান ও পাকিস্তানের
আঞ্চলিক ইস্যুতে সহযোগিতার আশ্বাস ইরান ও পাকিস্তানের
সাইবার হামলা: রুশ রাষ্ট্রদূতকে তলব, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জার্মানির
সাইবার হামলা: রুশ রাষ্ট্রদূতকে তলব, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জার্মানির
ইরানের নোবেলজয়ী অধিকারকর্মী নার্গিস মোহাম্মদি গ্রেপ্তার
ইরানের নোবেলজয়ী অধিকারকর্মী নার্গিস মোহাম্মদি গ্রেপ্তার
সাইবার হামলার অভিযোগ এনে রুশ রাষ্ট্রদূতকে তলব করল জার্মানি
সাইবার হামলার অভিযোগ এনে রুশ রাষ্ট্রদূতকে তলব করল জার্মানি
আবারও কমেছে যুক্তরাজ্যের জিডিপি
আবারও কমেছে যুক্তরাজ্যের জিডিপি
শিগগিরই ন্যাটো জোটভুক্ত দেশে আক্রমণ করতে পারে রাশিয়া?
শিগগিরই ন্যাটো জোটভুক্ত দেশে আক্রমণ করতে পারে রাশিয়া?
জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হলেন বারহাম সালিহ
জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হলেন বারহাম সালিহ
সর্বশেষ খবর
দরিদ্র মেধাবীদের জন্য বসুন্ধরা গ্রুপের সহায়তা
দরিদ্র মেধাবীদের জন্য বসুন্ধরা গ্রুপের সহায়তা

১ সেকেন্ড আগে | বসুন্ধরা শুভসংঘ

ভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা
ভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা

৪ মিনিট আগে | জাতীয়

শ্রীরামসী গণহত্যা: এক সকালে নিভেছিল শতাধিক প্রাণ
শ্রীরামসী গণহত্যা: এক সকালে নিভেছিল শতাধিক প্রাণ

৫ মিনিট আগে | দেশগ্রাম

নোয়াখালীতে টার্মিনালে থাকা বাসে আগুন
নোয়াখালীতে টার্মিনালে থাকা বাসে আগুন

৬ মিনিট আগে | দেশগ্রাম

পঞ্চগড়ে তিন দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ
পঞ্চগড়ে তিন দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ

১০ মিনিট আগে | দেশগ্রাম

কেরানীগঞ্জে আগুন লাগা ভবন থেকে ৪২ জন উদ্ধার
কেরানীগঞ্জে আগুন লাগা ভবন থেকে ৪২ জন উদ্ধার

১৫ মিনিট আগে | নগর জীবন

টিভিতে আজ যেসব খেলা
টিভিতে আজ যেসব খেলা

১৬ মিনিট আগে | মাঠে ময়দানে

আজকের নামাজের সময়সূচি, ১৩ ডিসেম্বর ২০২৫
আজকের নামাজের সময়সূচি, ১৩ ডিসেম্বর ২০২৫

১৬ মিনিট আগে | ইসলামী জীবন

লেবাননে বিমান হামলা চালালো ইসরায়েল
লেবাননে বিমান হামলা চালালো ইসরায়েল

২৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ
সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ

২৬ মিনিট আগে | রাজনীতি

সরকার পদক্ষেপ না নিলে নির্বাচনের আগে হত্যা বাড়বে
সরকার পদক্ষেপ না নিলে নির্বাচনের আগে হত্যা বাড়বে

৩৮ মিনিট আগে | মুক্তমঞ্চ

কেরানীগঞ্জে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
কেরানীগঞ্জে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

৩৯ মিনিট আগে | নগর জীবন

যুদ্ধবিরতিতে ফিরতে রাজি হয়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া: ট্রাম্প
যুদ্ধবিরতিতে ফিরতে রাজি হয়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া: ট্রাম্প

৪২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ঢাকায় বাড়ছে শীতের আমেজ, তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রিতে
ঢাকায় বাড়ছে শীতের আমেজ, তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রিতে

৫৩ মিনিট আগে | নগর জীবন

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৩ ডিসেম্বর)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৩ ডিসেম্বর)

৫৩ মিনিট আগে | জাতীয়

খালেদা জিয়া-ওসমান হাদিকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
খালেদা জিয়া-ওসমান হাদিকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল

৫৪ মিনিট আগে | রাজনীতি

বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা ভারতের সাত রাজ্যে
বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা ভারতের সাত রাজ্যে

৫৯ মিনিট আগে | অর্থনীতি

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

সম্পদ উপার্জনে নীতি বিসর্জন নিন্দনীয়
সম্পদ উপার্জনে নীতি বিসর্জন নিন্দনীয়

১ ঘণ্টা আগে | ইসলামী জীবন

সপ্তাহে অন্তত পাঁচ দিন কমপক্ষে ৩০ মিনিট করে হাঁটুন
সপ্তাহে অন্তত পাঁচ দিন কমপক্ষে ৩০ মিনিট করে হাঁটুন

৩ ঘণ্টা আগে | জীবন ধারা

জবির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ
জবির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ

৪ ঘণ্টা আগে | ক্যাম্পাস

বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের
বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সিলেটের হয়ে বিপিএল মাতাবেন হ্যারি ব্রুকস
সিলেটের হয়ে বিপিএল মাতাবেন হ্যারি ব্রুকস

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার

৬ ঘণ্টা আগে | নগর জীবন

অধিনায়ক হওয়ার চেয়ে ঢাকার জয়ই সাব্বির রহমানের কাছে বেশি গুরুত্বপূর্ণ
অধিনায়ক হওয়ার চেয়ে ঢাকার জয়ই সাব্বির রহমানের কাছে বেশি গুরুত্বপূর্ণ

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কৌতুক পছন্দ করে ইতিহাস
কৌতুক পছন্দ করে ইতিহাস

৬ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

খালেদা জিয়া বাংলাদেশের ঐক্যের প্রতীক
খালেদা জিয়া বাংলাদেশের ঐক্যের প্রতীক

৬ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহে চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে ‘মিট প্রসেসিং সেন্টার’ উদ্বোধন
স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহে চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে ‘মিট প্রসেসিং সেন্টার’ উদ্বোধন

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

হাদিস ইসলামী শরিয়তের দ্বিতীয় উৎস ও দলিল
হাদিস ইসলামী শরিয়তের দ্বিতীয় উৎস ও দলিল

৬ ঘণ্টা আগে | ইসলামী জীবন

হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা
হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা

৭ ঘণ্টা আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র ও এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র ও এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

১৮ ঘণ্টা আগে | নগর জীবন

৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে প্রচার উপকরণ সরিয়ে নেওয়ার আহ্বান জামায়াত আমিরের
৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে প্রচার উপকরণ সরিয়ে নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

২৩ ঘণ্টা আগে | রাজনীতি

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

২০ ঘণ্টা আগে | ক্যাম্পাস

হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার

৫ ঘণ্টা আগে | নগর জীবন

৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী
৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী

৮ ঘণ্টা আগে | রাজনীতি

ওসমান হাদি গুলিবিদ্ধ, যা বললেন ফারুকী
ওসমান হাদি গুলিবিদ্ধ, যা বললেন ফারুকী

১৬ ঘণ্টা আগে | নগর জীবন

হাদির পরিবারের পাশে জুবাইদা রহমান
হাদির পরিবারের পাশে জুবাইদা রহমান

৯ ঘণ্টা আগে | জাতীয়

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল

১১ ঘণ্টা আগে | জাতীয়

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র নির্বাচন করবেন আসিফ মাহমুদ
ঢাকা-১০ আসনে স্বতন্ত্র নির্বাচন করবেন আসিফ মাহমুদ

২০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

অশ্রুসিক্ত নয়নে সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল
অশ্রুসিক্ত নয়নে সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

২২ ঘণ্টা আগে | দেশগ্রাম

রিকশায় ছিলেন হাদি, মোটরসাইকেল থেকে গুলি চালায় দুইজন
রিকশায় ছিলেন হাদি, মোটরসাইকেল থেকে গুলি চালায় দুইজন

১৬ ঘণ্টা আগে | নগর জীবন

হাদির মাথায় গুলি ঢুকে বেরিয়ে গেছে, জানালেন চিকিৎসকরা
হাদির মাথায় গুলি ঢুকে বেরিয়ে গেছে, জানালেন চিকিৎসকরা

১২ ঘণ্টা আগে | জাতীয়

ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

১৭ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু: ডিএমপি কমিশনার
হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু: ডিএমপি কমিশনার

১৬ ঘণ্টা আগে | নগর জীবন

এভারকেয়ারে আনা হয়েছে হাদিকে
এভারকেয়ারে আনা হয়েছে হাদিকে

১২ ঘণ্টা আগে | জাতীয়

প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে শনিবার ঢাকাসহ সারাদেশে বিএনপির প্রতিবাদ মিছিল
প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে শনিবার ঢাকাসহ সারাদেশে বিএনপির প্রতিবাদ মিছিল

১৫ ঘণ্টা আগে | রাজনীতি

ওসমান হাদিকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস
ওসমান হাদিকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস

১৬ ঘণ্টা আগে | নগর জীবন

হাদির প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে
হাদির প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে

১৩ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে গুলি অশনিসংকেত : আসিফ মাহমুদ
হাদিকে গুলি অশনিসংকেত : আসিফ মাহমুদ

১৪ ঘণ্টা আগে | রাজনীতি

ঈশ্বরদীতে অল্পের জন্য রক্ষা পেল দুটি আন্তঃনগর ট্রেন
ঈশ্বরদীতে অল্পের জন্য রক্ষা পেল দুটি আন্তঃনগর ট্রেন

১৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

৯ ঘণ্টা আগে | রাজনীতি

হাদিকে দেখতে হাসপাতালে নাহিদ
হাদিকে দেখতে হাসপাতালে নাহিদ

১৫ ঘণ্টা আগে | রাজনীতি

পশ্চিমবঙ্গের নির্মাণাধীন বাবরি মসজিদে জুমার নামাজে মানুষের ঢল
পশ্চিমবঙ্গের নির্মাণাধীন বাবরি মসজিদে জুমার নামাজে মানুষের ঢল

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ওসমান হাদি গুলিবিদ্ধ, ছাত্রদলের তীব্র নিন্দা
ওসমান হাদি গুলিবিদ্ধ, ছাত্রদলের তীব্র নিন্দা

১৭ ঘণ্টা আগে | নগর জীবন

রুশ এস-৪০০ ছাড়বে না তুরস্ক, যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন
রুশ এস-৪০০ ছাড়বে না তুরস্ক, যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৩৯ পুলিশ কর্মকর্তাকে বদলি
৩৯ পুলিশ কর্মকর্তাকে বদলি

১৯ ঘণ্টা আগে | জাতীয়

নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারিত হবে যেভাবে
নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারিত হবে যেভাবে

২০ ঘণ্টা আগে | জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ৭৬টি স্পাই ডিভাইস জব্দ, আটক ২
শাহজালাল বিমানবন্দরে ৭৬টি স্পাই ডিভাইস জব্দ, আটক ২

১৭ ঘণ্টা আগে | নগর জীবন

‘রাশিয়া ৫ বছরের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে’
‘রাশিয়া ৫ বছরের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে’

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

২২ ঘণ্টা আগে | অর্থনীতি

প্রিন্ট সর্বাধিক
ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি
ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি

প্রথম পৃষ্ঠা

৩৫ কেজি কাতলার দাম ১ লাখ ২২ হাজার টাকা!
৩৫ কেজি কাতলার দাম ১ লাখ ২২ হাজার টাকা!

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

ব্ল্যাক ট্রায়াঙ্গেলের অস্ত্রে কাঁপছে চট্টগ্রাম
ব্ল্যাক ট্রায়াঙ্গেলের অস্ত্রে কাঁপছে চট্টগ্রাম

পেছনের পৃষ্ঠা

কড়াইল লেক দখলের মহোৎসব
কড়াইল লেক দখলের মহোৎসব

পেছনের পৃষ্ঠা

৩২ মৃতদেহ নিয়ে টানাটানি শিয়াল-কুকুরের
৩২ মৃতদেহ নিয়ে টানাটানি শিয়াল-কুকুরের

প্রথম পৃষ্ঠা

যশোরে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াত
যশোরে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াত

পেছনের পৃষ্ঠা

২৫ ডিসেম্বর ফিরছেন তারেক রহমান
২৫ ডিসেম্বর ফিরছেন তারেক রহমান

প্রথম পৃষ্ঠা

বল এখন রাজনৈতিক দলের কোর্টে
বল এখন রাজনৈতিক দলের কোর্টে

প্রথম পৃষ্ঠা

হ্যাটট্রিক শিরোপার মিশন শুরু আজিজুলদের
হ্যাটট্রিক শিরোপার মিশন শুরু আজিজুলদের

মাঠে ময়দানে

কুয়াকাটা সৈকতে ভিড় বেড়েছে পর্যটকের
কুয়াকাটা সৈকতে ভিড় বেড়েছে পর্যটকের

পেছনের পৃষ্ঠা

টি-২০তে ডাবল সেঞ্চুরির রেকর্ড!
টি-২০তে ডাবল সেঞ্চুরির রেকর্ড!

মাঠে ময়দানে

দেশে নতুন মাদক এমডিএমবি
দেশে নতুন মাদক এমডিএমবি

নগর জীবন

লাস্ট সিকোয়েন্স
লাস্ট সিকোয়েন্স

শোবিজ

রাজনীতি এখন ভোটের মাঠে
রাজনীতি এখন ভোটের মাঠে

প্রথম পৃষ্ঠা

দেব-সুরাইয়ার প্রেমকাহিনি
দেব-সুরাইয়ার প্রেমকাহিনি

শোবিজ

একটি জাতির নিঃশব্দ কান্না
একটি জাতির নিঃশব্দ কান্না

সম্পাদকীয়

আইসিসিবিতে ‘আলু উৎসব’ শুরু
আইসিসিবিতে ‘আলু উৎসব’ শুরু

নগর জীবন

ওয়েলিংটনে ক্যারিবীয়দের উড়িয়ে সিরিজে এগিয়ে কিউইরা
ওয়েলিংটনে ক্যারিবীয়দের উড়িয়ে সিরিজে এগিয়ে কিউইরা

মাঠে ময়দানে

সন্ত্রাসীদের পেছনের শক্তি কারা স্পষ্ট করতে হবে
সন্ত্রাসীদের পেছনের শক্তি কারা স্পষ্ট করতে হবে

প্রথম পৃষ্ঠা

দুর্নীতির কারণে সংকুচিত হচ্ছে শ্রমবাজার
দুর্নীতির কারণে সংকুচিত হচ্ছে শ্রমবাজার

প্রথম পৃষ্ঠা

দল নয়, স্বতন্ত্র লড়বেন আসিফ
দল নয়, স্বতন্ত্র লড়বেন আসিফ

প্রথম পৃষ্ঠা

ধর্মের বড়ি বিক্রি করে ভোট চাওয়া যাবে না
ধর্মের বড়ি বিক্রি করে ভোট চাওয়া যাবে না

প্রথম পৃষ্ঠা

জঙ্গির পক্ষে ফেসবুক পোস্ট, বাংলাদেশির ১০ বছর কারাদণ্ড
জঙ্গির পক্ষে ফেসবুক পোস্ট, বাংলাদেশির ১০ বছর কারাদণ্ড

পেছনের পৃষ্ঠা

দেশের অস্তিত্বের ওপর আঘাত এ হামলা
দেশের অস্তিত্বের ওপর আঘাত এ হামলা

প্রথম পৃষ্ঠা

নির্বাচন বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই
নির্বাচন বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই

প্রথম পৃষ্ঠা

ইসির সম্মতি ছাড়া বদলি নয়
ইসির সম্মতি ছাড়া বদলি নয়

প্রথম পৃষ্ঠা

যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি

পূর্ব-পশ্চিম

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে

প্রথম পৃষ্ঠা

ইউক্রেনের আরেক গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি মস্কোর
ইউক্রেনের আরেক গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি মস্কোর

পূর্ব-পশ্চিম