জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) চিঠি পাঠানোর বিষয় অস্বীকার করেছেন রিয়া আক্তার শিখা। শুধু তাই নয়, চিঠিতে তার স্বাক্ষরকে জাল বলেছেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের সাবেক অলরাউন্ডার রিয়া তার অফিশিয়াল ফেসবুক পেজে চিঠির বিষয়টি পরিষ্কার করেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম, বিগত বেশ কিছুদিন ধরে আমাকে অনেকেই এই চিঠির বিষয়ে জিজ্ঞেস করেছেন, তাদেরকে পূর্বেও বলেছি এই চিঠি আমি প্রদান করিনি, আজকে সকলের উদ্দেশ্যে আমি এই বিষয়টা পরিষ্কার করে বলতে চাই যে, জাতীয় ক্রীড়া পরিষদে আমি এমন কোন চিঠি প্রদান করিনি। এখানে ব্যবহৃত আমার স্বাক্ষরটাও নকল করা হয়েছে। প্রাতিষ্ঠানিক কাজে ব্যবহৃত আমার যে স্বাক্ষর আছে সেটা সংযুক্ত করে দিয়েছি।’ বেশ কিছুদিন ধরে নারী ক্রিকেটে যৌন হয়রানি, দল গঠন, দুর্নীতি, নানান বিষয়ে বিতর্ক চলছে। অনূর্ধ্ব-১৯ দল গঠনে স্বজনপ্রীতির অভিযোগ তুলে দিনাজপুরের ক্রিকেটার রিয়া আক্তার শিখার স্বাক্ষরযুক্ত একটি চিঠি পাঠানো হয় এনএসসিতে। চিঠিতে অভিযোগ আনা হয় বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান্স নাজমুল আবেদীন ফাহিম ও নির্বাচক সজল চৌধুরীর বিপক্ষে। চিঠি পাঠানোর বিষয়টি জানেন না বলেন রিয়া, ‘আমি জানি না এটা কে করেছে। চিঠি সম্পর্কে আমার কোনো ধারণা নেই। একজন সাংবাদিকের কাছে বেশ কিছুদিন আগে শুনেছি যে, এনএসসিতে আমি একটি চিঠি পাঠিয়েছি। আমি এ সম্পর্কে কিছুই জানি না।’ বিসিবি এর মধ্যেই পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি বিষয়গুলো তদন্ত করছে।
শিরোনাম
- ৩০ ফুট গভীরে ক্যামেরা পাঠিয়েও শিশুটিকে দেখতে পায়নি ফায়ার সার্ভিস
- দীপাবলি শুধু একটি উৎসব নয়, জীবন্ত ঐতিহ্য : প্রণয় ভার্মা
- ইইউ’র দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষণ মিশনে যোগ দেবেন ৭ জার্মান নাগরিক
- খালেদা জিয়া চিকিৎসায় রেসপন্স করছেন: ডা. জাহিদ
- কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আবদুল মতিনকে বদলি
- ‘মানুষ জানতে চায় ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কী করবে’
- মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে : ফরিদা আখতার
- আনঅফিশিয়াল ফোন নিবন্ধনে মার্চ পর্যন্ত স্বয়ংক্রিয় সুবিধা
- খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে স্বরাষ্ট্র উপদেষ্টা
- আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা
- এনইআইআর সংস্কারের দাবিতে কারওয়ান বাজারে সড়ক অবরোধ
- সেন্টমার্টিনের আদলে পর্যটনের নতুন সম্ভাবনা কুতুবদিয়ায়
- ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনে এনসিপির প্রার্থী ঘোষণা
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের অবদান রয়েছে: প্রধান বিচারপতি
- সূচক কমলেও ডিএসইর লেনদেন বেড়েছে
- বেসরকারি শিক্ষক নিবন্ধন বিধিমালার নতুন গেজেট প্রকাশ
- জবি শিক্ষক সমিতির নির্বাচন ২৪ ডিসেম্বর
- ১৫৯ জুলাইযোদ্ধার বিদেশে চিকিৎসা নিশ্চিত করেছে সরকার
- পদত্যাগপত্র জমা দিলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ
- ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখলেন রোহিত