দারুণ সময় কাটাচ্ছেন ১৮ বছর বয়সি গুস্তাভো এস্তেভো। ব্রাজিলের মতো বিশ্বসেরা ফুটবল দলের জার্সিতে খেলছেন এবং গোল করছেন। প্রথম পাঁচ ম্যাচে গোলশূন্য ছিলেন। তারপরও কোচ কার্লো আনচেলত্তি আস্থা রাখেন তরুণ স্ট্রাইকারের ওপর। শেষ পাঁচ ম্যাচে ৫ গোল করেন। গত পরশু লন্ডনের আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা জিতেছে ২-০ গোলে। আফ্রিকান দেশটির বিপক্ষে এই প্রথম জিতল সেলেসাওরা। আগের দুই মুখোমুখিতে একটি জিতেছিল সেনেগাল ও আরেকটি ড্র হয়েছিল। ২০১৯ সালে দুই দলের প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। ২০২৩ সালে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়েছিল সেনেগাল। এবার ব্রাজিলকে জেতানো নায়ক এস্তেভো প্রথমার্ধে গোল করেন। দ্বিতীয়ার্ধে গোল করেন ক্যাসিমিরো। সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা পুনরায় জয়ে ফিরেছে। যদি ম্যাচে আনচেলত্তির শিষ্যদের বদল দখলে ছিল ৪৫ শতাংশ। আগের প্রীতি ম্যাচে ব্রাজিল ২-৩ গোলে হেরেছিল জাপানের কাছে। অবশ্য গত মাসে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছিল ৫-০ গোলে। আগামীকাল আরেক আফ্রিকান প্রতিনিধি তিউনিসিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। আগামী বিশ্বকাপ ফুটবলে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ছয়টি দেশ সরাসরি খেলবে। ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম দল হিসেবে বিশ্বকাপে সুযোগ করে নিয়েছেন ব্রাজিল।
শিরোনাম
- ৩০ ফুট গভীরে ক্যামেরা পাঠিয়েও শিশুটিকে দেখতে পায়নি ফায়ার সার্ভিস
- দীপাবলি শুধু একটি উৎসব নয়, জীবন্ত ঐতিহ্য : প্রণয় ভার্মা
- ইইউ’র দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষণ মিশনে যোগ দেবেন ৭ জার্মান নাগরিক
- খালেদা জিয়া চিকিৎসায় রেসপন্স করছেন: ডা. জাহিদ
- কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আবদুল মতিনকে বদলি
- ‘মানুষ জানতে চায় ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কী করবে’
- মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে : ফরিদা আখতার
- আনঅফিশিয়াল ফোন নিবন্ধনে মার্চ পর্যন্ত স্বয়ংক্রিয় সুবিধা
- খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে স্বরাষ্ট্র উপদেষ্টা
- আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা
- এনইআইআর সংস্কারের দাবিতে কারওয়ান বাজারে সড়ক অবরোধ
- সেন্টমার্টিনের আদলে পর্যটনের নতুন সম্ভাবনা কুতুবদিয়ায়
- ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনে এনসিপির প্রার্থী ঘোষণা
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের অবদান রয়েছে: প্রধান বিচারপতি
- সূচক কমলেও ডিএসইর লেনদেন বেড়েছে
- বেসরকারি শিক্ষক নিবন্ধন বিধিমালার নতুন গেজেট প্রকাশ
- জবি শিক্ষক সমিতির নির্বাচন ২৪ ডিসেম্বর
- ১৫৯ জুলাইযোদ্ধার বিদেশে চিকিৎসা নিশ্চিত করেছে সরকার
- পদত্যাগপত্র জমা দিলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ
- ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখলেন রোহিত