শিরোনাম
প্রকাশ: ১০:০৯, শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

বসুন্ধরা শুভসংঘ স্কুলে নতুন বই ও শিক্ষা উপকরণ বিতরণ

অনন্য এক আলোর পথের দিশা

অনলাইন ভার্সন
অনন্য এক আলোর পথের দিশা

নতুন বছরের নতুন সূর্যোদয় অনাবিল এক আনন্দ নিয়ে এসেছিল বসুন্ধরা শুভসংঘ স্কুলের খুদে শিক্ষার্থীদের জীবনে। জানুয়ারির প্রথম সপ্তাহে শিশুদের হাতে তুলে দেওয়া হলো নতুন বই। কুয়াশাঘেরা শীতের সকালে বই বিতরণের আয়োজন শিশুদের জন্য আলোর পথের দিশা। তারা এমনভাবে নতুন বইয়ের ঘ্রাণ নিচ্ছিল, বইগুলো যেন শুধু কাগজের নয়, একেকটি স্বপ্নের সিঁড়ি।

অসচ্ছল পরিবারের অনেক শিশু, যারা এখনো নতুন বইয়ের গন্ধ পায়নি, তারা বই হাতে খুঁজে পেল সম্ভাবনার নতুন দিগন্ত। তাদের সরল চোখের স্বপ্নরা আনন্দে নেচে উঠল। বইয়ের পাতা ওল্টাতেই ওরা যেন খুঁজে পেল নতুন এক পৃথিবী, যেখানে তারা স্বপ্ন দেখতে পারে, এগিয়ে যাওয়ার সাহস পায়। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ শুধু শিক্ষাদানের মধ্যে সীমাবদ্ধ নয়, সামাজিক পরিবর্তনের এক অনন্য উদাহরণ।

বই হাতে পেয়ে শিশুদের খিলখিল হাসি আর উচ্ছ্বাসে আকাশ-বাতাস ভরে উঠল। তাদের প্রাণখোলা হাসি প্রমাণ করল, শিক্ষার আলো পৌঁছালে কোনো বাধা অতিক্রম করা অসম্ভব নয়। সম্প্রতি সারা দেশের ১৯টি জেলায় প্রতিষ্ঠিত ২২টি বসুন্ধরা শুভসংঘ স্কুল ক্যাম্পাসের বই ও শিক্ষা উপকরণ বিতরণ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত তুলে ধরেছেন শাহ্ মো. হাসিবুর রহমান হাসিব

মিরপুর, ঢাকা

ঘন কুয়াশায় মোড়া এক নির্মল সকালে বসুন্ধরা শুভসংঘের আয়োজন উষ্ণতার মূর্ত প্রতীক হয়ে উঠেছিল। শিক্ষার আলো ছড়িয়ে দিতে বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা হাজির হন একঝাঁক শিক্ষার্থীর মাঝে, হাতে নতুন পাঠ্যবই।

শিশুদের চোখে বিস্ময় আর মুখে লাজুক হাসি। বসুন্ধরা শুভসংঘের সদস্যরা তাদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন। বই পেয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া বলে, ‘নতুন বছরে নতুন বই পেয়ে আমি অনেক খুশি। বইগুলোর মলাট এত সুন্দর, ভেতরের ছবি আর লেখাগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আমি প্রতিদিন স্কুলে গিয়ে এগুলো পড়ব। আমার বাংলা বইয়ে সুন্দর কবিতা আছে, অঙ্ক বইয়ে মজার অঙ্ক।’

বীরগঞ্জ, দিনাজপুর

দিনাজপুরের বীরগঞ্জে নতুন পাঠ্যবই হাতে পেয়ে শিশুদের চোখেমুখে ফুটে উঠেছিল আনন্দের ঝিলিক। সম্প্রতি বীরগঞ্জ উপজেলায় অবস্থিত বসুন্ধরা শুভসংঘ স্কুলে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা নেচে-গেয়ে আনন্দে মেতে ওঠে। তাদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। শিক্ষার্থীরা জানায়, নতুন বই পেয়ে তারা অত্যন্ত খুশি। এখন থেকেই তারা আগ্রহের সঙ্গে পড়াশোনা শুরু করবে। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করেছে। নতুন বইয়ের গন্ধ, ঝকঝকে মলাট আর রঙিন ছবি তাদের জ্ঞানের প্রতি আরো আগ্রহ বাড়িয়েছে। শিক্ষার্থীরা প্রতিজ্ঞা করেছে, তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং ভবিষ্যতে  দেশের সেবা করবে।

জলঢাকা, নীলফামারী

নীলফামারীর জলঢাকা উপজেলায় বসুন্ধরা শুভসংঘ স্কুল প্রাঙ্গণে সেদিন উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হবে। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা সরকারি কলেজের প্রভাষক তহিবুর রহমান সেলিন ও আবদুল্লাহ আল মামুন, কালের কণ্ঠের জলঢাকা উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান স্ট্যালিন এবং স্কুলের শিক্ষিকা আয়শা ছিদ্দিকা ও ইতি বানু। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। বইয়ের নতুন গন্ধ যেন তাদের চোখে স্বপ্ন আর মনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। তহিবুর রহমান সেলিন বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকের শিশুরাই আমাদের ভবিষ্যৎ। বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগ শুধু একটি বিদ্যালয়ের নয়, গোটা সমাজের উন্নতিতে অবদান রাখবে। নতুন বই শিক্ষার্থীদের জ্ঞানার্জনে অনুপ্রেরণা জোগাবে এবং জীবনের অন্ধকার সরিয়ে তাদের আলোকিত করবে।’

গঙ্গাচড়া, রংপুর

নতুন বছরে নতুন বই হাতে পেল রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চর চল্লিশার বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীরা। নতুন বই হাতে পেয়ে আনন্দে মাতোয়ারা হয় তারা। সম্প্রতি বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষক শাহরিয়া সাগর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ স্কুলের আরেক শিক্ষক জেসমিন বেগম, রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক তানজিম হোসেন, স্কুলের সমন্বয়ক গোলজার রহমান প্রমুখ। নতুন বই হাতে পেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী সাদিয়া বলে, ‘নতুন বই পেয়ে খুব আনন্দ লাগছে। বসুন্ধরা শুভসংঘ স্কুল না থাকলে আমার লেখাপড়া করা হতো না।’

লালপুর, নাটোর

নাটোরের লালপুরে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো নতুন পাঠ্যবই। শিক্ষার্থীদের জন্য দিনটি ছিল এক নতুন অধ্যায়ের উন্মোচন, যেখানে প্রতিটি ছাত্র-ছাত্রী হাতে পেল আগামীর পথচলার একটি নতুন দিশারি। স্কুলের প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত, উদ্দীপনায় ভরা, যেন সেখানে নবজন্মের উৎসব চলছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমাবেশে মূর্ত হয়ে উঠেছিল শিক্ষার প্রতি এক নতুন অধ্যবসায়, এক নতুন প্রত্যাশা। পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক আক্তারুজ্জামান বাবু ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। আক্তারুজ্জামান বাবু বলেন, ‘এটি শুধু নতুন বই বিতরণ অনুষ্ঠান নয়, এটি একটি প্রতিশ্রুতি, যা আমাদের শিক্ষার উন্নতির দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। এই বই যেন এক নতুন আকাশের দিগন্ত, যেখানে আমাদের শিক্ষার্থীরা সঠিক পথের সন্ধান পাবে।’

অনন্য এক আলোর পথের দিশা

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা আজরিন তন্বী

মাদারীপুর

মাদারীপুরে বসুন্ধরা শুভসংঘের স্কুলে বই উৎসব উদযাপিত হয়েছে। আনন্দঘন পরিবেশে বই উৎসবে মাতোয়ারা হয়ে ওঠে শিশু শিক্ষার্থীরা। নতুন বছরে নতুন বইয়ের ঘ্রাণে মুগ্ধ ও উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিশুরা। প্রতিটি বইয়ের মলাট ওলটপালট করে দেখতে থাকে তারা। শিশুদের কাছে এ যেন এক নতুন অনুভূতি। তাদের এই আনন্দ দেখে অতিথি ও অভিভাবকরাও আনন্দ ভাগাভাগি করে নেন। সম্প্রতি প্রথম ধাপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শতাধিক শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হয়। শিগগিরই বাকিদের বই বিতরণ করা হবে। বই বিতরণ উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা আজরিন তন্বী। স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ফারজানা নতুন বই পেয়ে অনুভূতি প্রকাশ করে বলে, ‘আইজ খুব খুশি খুশি লাগতাচে। এত দিন নতুন বই পামু এই আশায় ছিলাম। আইজ মোরা নতুন বছরের শুরুতেই নতুন বই পামু ভাবতি পারি নাই। খুব আনন্দ লাগতাচে।’ প্রথম শ্রেণির আসিফ তার অনুভূতি প্রকাশ করে বলে, ‘নতুন বছর আর নতুন বই, মজাটাই আলাদা। খুব আনন্দ লাগতাচে, কী যে আনন্দ তা কইতে পারুম না।’

ফাতিমা আজরিন তন্বী বলেন, ‘এখানে এসে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন বই পাওয়ার আনন্দ দেখে খুব ভালো লাগছে। এখানে না এলে বুঝতেই পারতাম না এই শিশুদের লেখাপড়ার প্রতি কতটা আগ্রহ। ওদের আনন্দ দেখে সত্যি মনে হচ্ছে, আমি নিজেই যেন শিশুদের সঙ্গে মিশে গেছি। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব কিভাবে স্কুলটিকে আরো সম্প্রসারণ করে উন্নত করা যায়।’

পটুয়াখালী

কুয়াশার বুক চিরে একদল কোমলমতি শিশু নতুন বই হাতে পেতে উদগ্রীব হয়ে ছুটে চলেছে। শিক্ষার্থীদের ছুটে চলতে দেখে ঘরে বসে থাকতে পারেননি তাদের মায়েরাও। সেদিনের সকালটা যেন মা আর শিশুদের মিলনমেলায় মুখরিত।

সম্প্রতি দশমিনার চরবোরহান ও গলাচিপার চর আগস্তিতে বসুন্ধরা শুভসংঘ স্কুলের হলরুমে আনন্দঘন পরিবেশে নতুন বছরে নতুন বই তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে। শিশুদের কলরবে হলরুমে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিশুদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও কুশল বিনিময় চলে।

‘সবার আগে আমি নতুন বই নিমু। হেইয়ার লইগ্যা আগেই স্কুলে আইছি। আইয়া দেহি সবাই স্কুলে! নতুন বইর ঘ্রাণ ভালো লাগে।’ কথাগুলো বলছিল বসুন্ধরা শুভসংঘ স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সোহাগী। একই শ্রেণির মিরাজ বলে, ‘মায়রে (মা) কইছি বেন্নাকালে (সকালে) ঘুম দিয়া উডাইয়া দেবা। আমি আইজ নতুন বই আনতে যামু।’

অভিভাবক সজিব মোল্লা বলেন, ‘দুই বছর ধরে স্কুলটি চলছে। স্কুল থেকে খাতা, কলম, পেনসিল, রাবার, পেনসিলকাটার দিয়েছে। এমনকি আমাগো বাচ্চাগো লইগ্যা জামা, প্যান্ট, জুতা, ব্যাগও দিছে। আমাগো পোলাপান পড়াইতে আমাগো এক টাহাও খরচা অয় না। সব বসুন্ধরা দেয়। আল্লায় হ্যাগো ভালো করুক।’

এই বিভাগের আরও খবর
মাদক ও ইন্টারনেট আসক্তি থেকে দূরে রাখতে কিশোর-কিশোরীদের মাঝে ফুটবল বিতরণ বসুন্ধরা শুভসংঘের
মাদক ও ইন্টারনেট আসক্তি থেকে দূরে রাখতে কিশোর-কিশোরীদের মাঝে ফুটবল বিতরণ বসুন্ধরা শুভসংঘের
সবুজের স্বপ্ন বুনতে রাজশাহী কলেজে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি
সবুজের স্বপ্ন বুনতে রাজশাহী কলেজে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি
জাবিতে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জাবিতে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
কালিয়াকৈরে বসুন্ধরা শুভসংঘের নতুন কমিটির আয়োজনে সচেতনতামূলক সভা
কালিয়াকৈরে বসুন্ধরা শুভসংঘের নতুন কমিটির আয়োজনে সচেতনতামূলক সভা
সবুজে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে আনন্দ মোহন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি
সবুজে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে আনন্দ মোহন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের ফল উৎসব
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের ফল উৎসব
সোনাগাজীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
সোনাগাজীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
নিরাপদ সড়ক ও শব্দ দূষণ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক কর্মসূচি
নিরাপদ সড়ক ও শব্দ দূষণ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক কর্মসূচি
রাজবাড়ীতে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের গাছের চারা বিতরণ
রাজবাড়ীতে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের গাছের চারা বিতরণ
শিবচরে বসুন্ধরা শুভসংঘের স্বাস্থ্য শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শিবচরে বসুন্ধরা শুভসংঘের স্বাস্থ্য শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসুস্থ অসহায় বৃদ্ধ পেলেন হুইল চেয়ার
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসুস্থ অসহায় বৃদ্ধ পেলেন হুইল চেয়ার
সাভারে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি
সাভারে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি
সর্বশেষ খবর
বিশ্বকাপ থেকে স্কটল্যান্ডের বিদায়, কোচের পদত্যাগ
বিশ্বকাপ থেকে স্কটল্যান্ডের বিদায়, কোচের পদত্যাগ

৮ মিনিট আগে | মাঠে ময়দানে

কঙ্গোর বিপক্ষে এক গোলে এগিয়ে বিরতিতে উজবেকিস্তান
কঙ্গোর বিপক্ষে এক গোলে এগিয়ে বিরতিতে উজবেকিস্তান

১৪ মিনিট আগে | মাঠে ময়দানে

ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি
ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি

২২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

আক্রমণ-পাল্টা আক্রমণ, তবু গোলশূন্য বিরতিতে পর্তুগাল-কলম্বিয়া
আক্রমণ-পাল্টা আক্রমণ, তবু গোলশূন্য বিরতিতে পর্তুগাল-কলম্বিয়া

২৬ মিনিট আগে | মাঠে ময়দানে

হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প

৪৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

হেরেও নকআউট পর্বে উঠল ঘানা
হেরেও নকআউট পর্বে উঠল ঘানা

৫৪ মিনিট আগে | মাঠে ময়দানে

এক পরিবর্তন নিয়ে কলম্বিয়ার মুখোমুখি পর্তুগাল
এক পরিবর্তন নিয়ে কলম্বিয়ার মুখোমুখি পর্তুগাল

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঘানাকে হারিয়ে নকআউটে মদ্রিচের ক্রোয়েশিয়া
ঘানাকে হারিয়ে নকআউটে মদ্রিচের ক্রোয়েশিয়া

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০
বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ইংল্যান্ড
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ইংল্যান্ড

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কেইন
ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কেইন

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়
‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে রোনালদোকে তার মায়ের আবেগঘন বার্তা
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে রোনালদোকে তার মায়ের আবেগঘন বার্তা

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রথমার্ধ শেষে গোলশূন্য ইংল্যান্ড-পানামা ম্যাচ
প্রথমার্ধ শেষে গোলশূন্য ইংল্যান্ড-পানামা ম্যাচ

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঘানার বিপক্ষে লিড নিয়ে বিরতিতে ক্রোয়েশিয়া
ঘানার বিপক্ষে লিড নিয়ে বিরতিতে ক্রোয়েশিয়া

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এবার ‘ডেটিং অ্যাপ’ বিতর্কে জ্যাকি, রাকুলের সঙ্গে সংসার কি তবে ভাঙছে
এবার ‘ডেটিং অ্যাপ’ বিতর্কে জ্যাকি, রাকুলের সঙ্গে সংসার কি তবে ভাঙছে

৩ ঘণ্টা আগে | শোবিজ

রাত ৩টায় মুখোমুখি ইংল্যান্ড-পানামা ও ক্রোয়েশিয়া-ঘানা
রাত ৩টায় মুখোমুখি ইংল্যান্ড-পানামা ও ক্রোয়েশিয়া-ঘানা

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সেরা দল খেললেও ফ্রান্সের কাছে হারতাম: হলান্ড
সেরা দল খেললেও ফ্রান্সের কাছে হারতাম: হলান্ড

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দূরপাল্লার বাসে তল্লাশি, যাত্রাবাড়ীতে ৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪
দূরপাল্লার বাসে তল্লাশি, যাত্রাবাড়ীতে ৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪

৪ ঘণ্টা আগে | নগর জীবন

৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!
৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!

৪ ঘণ্টা আগে | শোবিজ

মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত
মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত

৫ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে যা বললেন কেপ ভার্দের গোলরক্ষক
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে যা বললেন কেপ ভার্দের গোলরক্ষক

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

১৮টি বিশ্বকাপ কভার করা ৯১ বছর বয়সী সাংবাদিককে বিশেষ সম্মান জানালেন স্কালোনি
১৮টি বিশ্বকাপ কভার করা ৯১ বছর বয়সী সাংবাদিককে বিশেষ সম্মান জানালেন স্কালোনি

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আদাবরে গণপিটুনির শিকার আটক যুবকের মৃত্যু
আদাবরে গণপিটুনির শিকার আটক যুবকের মৃত্যু

৫ ঘণ্টা আগে | নগর জীবন

সব কাজে মহান আল্লাহর সন্তুষ্টিলাভের আগ্রহ
সব কাজে মহান আল্লাহর সন্তুষ্টিলাভের আগ্রহ

৫ ঘণ্টা আগে | ইসলামী জীবন

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান
বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান

৫ ঘণ্টা আগে | জাতীয়

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নারী নিহত, ছেলে-বোন আহত
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নারী নিহত, ছেলে-বোন আহত

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

কলম্বিয়া বনাম পর্তুগাল: কে হবে গ্রুপ সেরা?
কলম্বিয়া বনাম পর্তুগাল: কে হবে গ্রুপ সেরা?

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মিঠু, সম্পাদক তানু
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মিঠু, সম্পাদক তানু

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব

১৪ ঘণ্টা আগে | জাতীয়

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

২১ ঘণ্টা আগে | জাতীয়

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ
নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

২০ ঘণ্টা আগে | জাতীয়

দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু
দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

১৭ ঘণ্টা আগে | অর্থনীতি

ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের
৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রামিনের গোলে সমতায় ফিরল ইরান
রামিনের গোলে সমতায় ফিরল ইরান

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা
কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের
উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে
যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে

১৫ ঘণ্টা আগে | নগর জীবন

চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প
চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান
যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
বসতবাড়ির এসিতে চার কালনাগিনী

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ
গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো
তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মেসি-ইয়ামাল বিতর্কে বিস্ফোরক মন্তব্য সুয়ারেজের
মেসি-ইয়ামাল বিতর্কে বিস্ফোরক মন্তব্য সুয়ারেজের

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে রেখে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর
কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে রেখে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

১৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

প্রিন্ট সর্বাধিক
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা

নগর জীবন

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ
স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ

পেছনের পৃষ্ঠা

নাটক : সংকট যখন বাজেট
নাটক : সংকট যখন বাজেট

শোবিজ

তটিনীর প্রেম-বিয়ে...
তটিনীর প্রেম-বিয়ে...

শোবিজ

আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ
আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ

মাঠে ময়দানে

সুখী হতে চান পপি...
সুখী হতে চান পপি...

শোবিজ

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন
ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন

প্রথম পৃষ্ঠা

এক মঞ্চে আট ব্যান্ড
এক মঞ্চে আট ব্যান্ড

শোবিজ

উত্তম কুমারের শেষ ছবি
উত্তম কুমারের শেষ ছবি

শোবিজ

মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত
মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত

সম্পাদকীয়

দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান
দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান

নগর জীবন

জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি
জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি

প্রথম পৃষ্ঠা

বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন
বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন

নগর জীবন

সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব
সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব

নগর জীবন

রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা
রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা

নগর জীবন

দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ
দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ

নগর জীবন

বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট
বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট

শোবিজ

সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার
সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার

নগর জীবন

চলচ্চিত্রটির নাম কী?
চলচ্চিত্রটির নাম কী?

শোবিজ

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

নগর জীবন

মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ
মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ

দেশগ্রাম

মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া
মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া

নগর জীবন

ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ
ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ

দেশগ্রাম

নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন
নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন

দেশগ্রাম

ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর
ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর

দেশগ্রাম

অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!
অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!

শোবিজ

বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!
বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!

সম্পাদকীয়

যৌথ ইশতেহার
যৌথ ইশতেহার

সম্পাদকীয়

ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক
ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক

দেশগ্রাম