শিরোনাম
প্রকাশ: ১১:৪৪, শনিবার, ২৪ মে, ২০২৫ আপডেট: ১১:৪৬, শনিবার, ২৪ মে, ২০২৫

উপকূলীয় দরিদ্র নারীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন দিলো বসুন্ধরা গ্রুপ

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
উপকূলীয় দরিদ্র নারীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন দিলো বসুন্ধরা গ্রুপ

বসুন্ধরা গ্রুপের সহায়তায় বদলে যাবে হাজারো জীবনের গল্প

বাবার মৃত্যুর এক মাস পরই এসএসসি পরীক্ষায় বসতে হয়েছে সুমাইয়াকে। কল্পনাও করা যায় না এমন কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিল সুমাইয়া আফরিন। দিনমজুর বাবা দীর্ঘদিন প্যারালিসিসে ভুগেছেন। চিকিৎসার খরচে পরিবার হারিয়েছে সব কিছু।

শেষ পর্যন্ত গত ১২ মার্চ সুমাইয়ার বাবা পৃথিবী থেকে বিদায় নেন। তখনই যেন আলোহীন গহিন অরণ্যে হারিয়ে গিয়েছিল সুমাইয়ার ছোট্ট পৃথিবী। চোখের পানি শুকিয়েছে কান্নায়। কিন্তু এখানেই থেমে থাকেনি তার গল্প।

সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া সুমাইয়ার জীবন বদলে দিতে পাশে এসে দাঁড়ায় বসুন্ধরা শুভসংঘ। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ আর একটি সেলাই মেশিন পেয়ে আবার নতুন করে স্বপ্ন দেখছে এই মেধাবী কিশোরী। বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দেওয়া সুমাইয়া বলে, ‘বাবা মারা যাওয়ার পর যখন অসহায় হয়ে কাঁদছিলাম, ঠিক তখনই বসুন্ধরা শুভসংঘ আমাকে সেলাই প্রশিক্ষণে যুক্ত করে। আমি অনেক কষ্টে, ভাত না খেয়েও পরীক্ষা দিয়েছি।

সেলাইয়ের কাজ শিখে আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। এই মেশিন দিয়ে আমি আয় করতে পারব, মাকে খাওয়াতে পারব, ছোট ভাইকে পড়াতে পারব। আমি নিজেও কলেজে ভর্তি হয়ে লেখাপড়া চালিয়ে যেতে পারব।’ সুমাইয়ার মতো ক্ষুদ্র আয়ের পরিবারে বেড়ে ওঠা বনানী বিশ্বাস। বাবার সঙ্গে কখনো মাঠে কৃষিকাজ আবার কখনো বাঁশ-বেতের কাজে সহযোগিতা করা তার নিত্যদিনের বাস্তবতা।

তবু চোখে ছিল স্বপ্ন। নিজের পড়ালেখা চালিয়ে যাওয়া এবং স্বাবলম্বী হয়ে পরিবারকে সাহায্য করা। বসুন্ধরা শুভসংঘের সহায়তায় সেই স্বপ্ন এখন ধীরে ধীরে বাস্তব রূপ নিচ্ছে তার। বাবা বাবুল বিশ্বাস দিনমজুর। বেতাগী উপজেলার বাসণ্ডা গ্রামের এই মানুষটি কখনো মাঠে কৃষিকাজ করেন, কখনো বাঁশ-বেত দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করেন। তাঁর উপার্জনেই চলে পাঁচ সদস্যের সংসার। মা কানন বিশ্বাস গৃহিণী। পরিবারের আয় এমনিতেই সীমিত, তার ওপর মেয়ের কলেজের খরচ চালানো যেন এক যুদ্ধের বিশাল প্রস্তুতি। এসব প্রতিকূলতার মাঝেও এ বছর বেতাগী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে বনানী বিশ্বাস। তার প্রতিদিনের রুটিনে ছিল ক্লাসের পড়ালেখার পাশাপাশি বাবার সঙ্গে মাঠে কাজ করা। কাঁদামাখা পায়ে, রোদে পুড়ে, ধুলায় ভরা দিনে সে জানত, একমাত্র শিক্ষাই পারে তার জীবনের দিক পরিবর্তন করতে। বসুন্ধরা শুভসংঘ আয়োজিত তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণে অংশ নেয় বনানী। প্রশিক্ষণ শেষে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে একটি সেলাই মেশিনও পেয়েছে। বনানী বলে, ‘বাবার সামান্য আয়ে পরিবার চালানোই কঠিন। আমার পড়ালেখার খরচ জোগানো অনেক কষ্টের। এখন আমি সেলাইয়ের কাজ শিখেছি, নিজের আয় দিয়ে নিজের পড়াশোনা চালিয়ে যেতে পারব। বসুন্ধরা শুভসংঘ আমার ভবিষ্যতের স্বপ্নের ঠিকানা দেখিয়ে দিয়েছে।’

উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী উপজেলায় বসুন্ধরা শুভসংঘ প্রশিক্ষণ কেন্দ্রে তিন মাস বিনামূল্যে সেলাই ও কাপড় কাটার প্রশিক্ষণ নিয়েছেন দরিদ্র পরিবারের ১৫ জন অসচ্ছল নারী। প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জনের সঙ্গে সঙ্গেই তাঁদের সামনে খুলে যায় এক বিশাল সম্ভাবনার দরজা। সম্প্রতি বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে প্রত্যেককে উপহার দেওয়া হয় একটি করে সেলাই মেশিন। এই উপহারে আনন্দে উচ্ছ্বসিত সবাই। প্রতিটি মুখেই হাসি, চোখে ভবিষ্যতের নতুন স্বপ্ন। তাঁদের জীবনে যেন বইতে শুরু করেছে সুখের এক নির্মল বাতাস। এই ১৫টি পরিবারের সুখের আলো পৌঁছে দেওয়ার নেপথ্যে কাজ করেছে বসুন্ধরা শুভসংঘ। এটি বসুন্ধরা গ্রুপের একটি মানবিক উদ্যোগ, যেখান থেকে জন্ম নেয় স্বপ্ন, সাহস আর সম্ভাবনার গল্প।

কালের কণ্ঠের বেতাগী উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান। এখন পর্যন্ত সারা দেশে দুই হাজারের বেশি নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দেওয়া হয়েছে জানিয়ে তিনি উপকারভোগীদের অনুরোধ করেন, তাঁরা যেন সেলাই মেশিনটি যথাযথভাবে কাজে লাগান এবং নিজেদের আত্মনির্ভরশীল করে তোলেন। বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, ‘দেশে সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে বসুন্ধরা গ্রুপ। মানুষের ভাগ্য পরিবর্তনে অসহায়, বিধবা, এতিম, দরিদ্র অসচ্ছল নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেকের হাতে বিনামূল্যে সেলাই মেশিন তুলে দেওয়া হচ্ছে। এমন মহতী কাজের জন্য বসুন্ধরা গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

আয়োজকরা জানান, এই ১৫টি পরিবার এখন আত্মবিশ্বাসী হবে। তারা শুধু নিজের স্বপ্ন পূরণ করবে না, বরং পরিবারের দুঃখ-কষ্টের অবসান ঘটাবে। সমাজের এই সাহসী মেয়েদের মতো অনেকেই যদি সুযোগ পায়, তাহলে উন্নয়নের অগ্রযাত্রায় কেউ পিছিয়ে থাকবে না। বসুন্ধরার সহায়তায় শুভসংঘের এই সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া বদলে দিচ্ছে হাজারো জীবনের গল্প।

আত্মনির্ভর হওয়ার স্বপ্ন সত্য করেছে বসুন্ধরা 

চাঁদনী আক্তার, শিক্ষার্থী

উপকূলীয় দরিদ্র নারীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন দিলো বসুন্ধরা গ্রুপ

বেতাগী উপজেলার ৩ নম্বর ওয়ার্ডে থাকি আমরা। পরিবারে স্বামী, শ্বশুর-শাশুড়ি আর আড়াই বছরের মেয়েকে নিয়ে পাঁচজন সদস্য। স্বামী একটি ছোট দোকান চালায়। সেই দোকানের আয়ে আমাদের সংসার খুব কষ্টে চলে। সব সময় চাইতাম কিছু একটা করতে, যাতে নিজের খরচ নিজেই চালাতে পারি আর পরিবারের পাশে দাঁড়াতে পারি। এই বছর বেতাগী সরকারি কলেজে বিএ ভর্তি হব। পড়াশোনার পাশাপাশি একটি কাজ শিখে উপার্জনের চিন্তা মাথায় ছিল অনেক দিন ধরেই। তখনই বসুন্ধরা শুভসংঘ আমার কথা জানতে পারে। তারা আমাকে বিনামূল্যে তিন মাসের সেলাই প্রশিক্ষণের সুযোগ দেয়। প্রশিক্ষণ শেষে একটি সেলাই মেশিন উপহার দেয় আমাকে। মেশিনটি হাতে পাওয়ার পর আমি যেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। এখন আমি ঘরে বসেই অর্ডার নিয়ে কাজ শুরু করতে পারব। নিজে কিছু আয় করতে পারব, মেয়ের ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারব। এই উপকার আমি কোনো দিন ভুলব না। বসুন্ধরা শুভসংঘ শুধু একটি মেশিন দেয়নি, একটি নতুন জীবন দিয়েছে। আমি সত্যি কৃতজ্ঞ, তারা আমার আত্মনির্ভর হয়ে ওঠার স্বপ্নকে সত্যি করেছে। আমার মতো আরো অনেক মেয়ে যেন এভাবে সাহস পায় নিজের পায়ে দাঁড়াতে।

নতুন স্বপ্নে বিভোর বনানী বিশ্বাস

উপকূলীয় দরিদ্র নারীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন দিলো বসুন্ধরা গ্রুপ

বরগুনার বেতাগী উপজেলার মেধাবী শিক্ষার্থী বনানী বিশ্বাস। দারিদ্র্যের কঠিন বাস্তবতার মধ্যেও স্বপ্ন দেখে স্বাবলম্বী হওয়ার। দিনমজুর বাবা ও গৃহিণী মায়ের সংসারে অভাবের ছায়া দীর্ঘদিন ধরে, তবু সে হার মানেনি। এইচএসসি পরীক্ষার্থী বনানী পড়াশোনার পাশাপাশি সংসারের দায়িত্ব নিতে বাধ্য হয়।

আর্থিক সংকট তাকে বারবার পিছিয়ে দিচ্ছিল। এমন সময় বসুন্ধরা শুভসংঘের সহায়তা তার জীবনে নতুন আলো আনে। বসুন্ধরা শুভসংঘ তাকে বিনামূল্যে তিন মাসের সেলাই প্রশিক্ষণ দেয় এবং বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে একটি সেলাই মেশিন প্রদান করে। এই সুযোগটি বনানীর জন্য স্বপ্নপূরণের মতো।

সেলাই মেশিন পেয়ে বনানী কৃতজ্ঞচিত্তে বলে, ‘বসুন্ধরা শুভসংঘ আমার জীবনে আশার আলো এনে দিয়েছে। তাদের দেওয়া এই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন শুধু আমারই নয়, আমার পুরো পরিবারের ভাগ্য বদলে দিয়েছে। আজ আমি নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখতে পারছি। বসুন্ধরা গ্রুপ ও শুভসংঘের এই মহৎ উদ্যোগের জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব।’

তার কথায় ফুটে উঠেছে অকৃত্রিম কৃতজ্ঞতা। সে আরো বলে, ‘আমার মতো গরিব মেয়েদের পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরাকে ধন্যবাদ। তারা শুধু একটি মেশিনই দেয়নি, দিয়েছে স্বাবলম্বী হওয়ার হাতিয়ার, দিয়েছে সম্মানজনক জীবনের স্বপ্ন।’

রিয়ার অভাবের সংসারে আলোর ঝলকানি

উপকূলীয় দরিদ্র নারীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন দিলো বসুন্ধরা গ্রুপ

নারায়ণগঞ্জ থেকে ভালোবাসার টানে বরগুনার বেতাগীতে এসেছিলেন রিয়ামনি। স্বপ্ন দেখেছিলেন স্বামীকে নিয়ে সুখের নীড় বাঁধবেন, কিন্তু বিধাতা তাঁদের ভাগ্যে হয়তো অন্য কিছু লিখে রেখেছিলেন। রিয়ার স্বামী একটি হোটেলে কাজ করেন, কিন্তু হোটেল মালিকের খেয়ালখুশির ওপর নির্ভর করে তাঁদের সংসার। একদিন দোকান খুললে তিন-চার দিন বন্ধ রাখেন।

নিয়মিত মজুরিও মেলে না। রিয়ামনির শ্বশুর অচল হয়ে পড়ে আছেন। পুরো পরিবারের ভরসা শুধু তাঁর স্বামী। এমনও দিন গেছে, যখন না খেয়ে থাকতে হয়েছে।

অভাব নিত্যসঙ্গী হলেও রিয়ামনির ছিল একরাশ স্বপ্ন। নিজের হাতে কিছু করে পরিবারের আর্থিক কষ্ট কিছুটা লাঘব করতে চেয়েছিলেন তিনি। তাঁর সেই স্বপ্নপূরণে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। প্রশিক্ষণ শেষে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে নতুন সেলাই মেশিন পেয়ে রিয়ামনির মুখে ফুটে ওঠে অন্য রকম হাসি, যেন অভাবের সংসারে দেখা দিয়েছে আলোর ঝলকানি।
চোখেমুখে চিকচিক করছে নতুন স্বপ্ন। রিয়া বলেন, ‘ভাবিনি কখনো একটি নতুন সেলাই মেশিন পাব। এবার নিজে কাজ করে পরিবারের জন্য রোজগার করতে পারব। আর না খেয়ে থাকতে হবে না।’

শিল্পী বেগমের জীবনে নতুন পথের দিশা

উপকূলীয় দরিদ্র নারীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন দিলো বসুন্ধরা গ্রুপ

বেতাগী উপজেলা বাসস্ট্যান্ডে ছোট্ট একটি টং দোকান চালান শিল্পী বেগম। তাঁকে সহায়তা করে ছোট ছেলে। প্রতিবন্ধী স্বামী নিয়ে জীবনের বোঝা অনেক ভারী হয়েছে শিল্পীর। বড় ছেলে বিয়ের পর আলাদা হয়ে গেছেন, মেয়ে শ্বশুরবাড়িতে।

সংসারের সব দায়িত্ব এখন শিল্পী আর ছোট ছেলের কাঁধে। দুই বেলা ভালো খাওয়ার চিন্তায় দিন যায় তাদের। অনেক সময় এক বেলা খেয়ে অন্য বেলা না খেয়েই কাটাতে হয়। ছোট ছেলেটি পাশে থেকে সাহস দেয়।

কিন্তু অসুস্থ স্বামী আর সংসার চালাতে চালাতে হাঁপিয়ে উঠেছেন তিনি। শিল্পী বেগমের এই কঠিন সময়ে বসুন্ধরা শুভসংঘ আশার আলো হয়ে আসে। তাঁকে সেলাই প্রশিক্ষণের সুযোগ করে দেয়। শিল্পী বেগম এলন, ‘প্রশিক্ষণ শেষে ভাবছিলাম, যদি একটি সেলাই মেশিন কিনতে পারতাম, তাহলে দোকানের পাশাপাশি সেলাই করে বাড়তি আয় করতে পারতাম। কিন্তু মেশিন কেনার সামর্থ্য কই! ঠিক তখনই বসুন্ধরা শুভসংঘ আমাকে চমকে দেয়। তারা আমাকে বসুন্ধরা গ্রুপের উপহার হিসেবে একটি নতুন সেলাই মেশিন দেয়। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না! এত দিন পর মনে হলো কেউ একজন আমার কষ্টটা বুঝেছে, আমার পাশে দাঁড়িয়েছে। অল্প অল্প করে আয় বাড়ছে, ছেলের মুখে হাসি ফুটেছে। আমার স্বামীও খুশি।

বসুন্ধরা শুভসংঘ আমাকে স্বপ্ন দেখার সাহস দিয়েছে, নিজের পায়ে দাঁড়ানোর শক্তি দিয়েছে। আমি বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা শুভসংঘের জন্য অন্তরের গভীর থেকে দোয়া করি। আমি বিশ্বাস করি, চেষ্টা আর সাহস থাকলে নতুন করে শুরু করা যায়। যেমনটা আমি পেড়েছি বসুন্ধরা শুভসংঘের হাত ধরে।’

মহতী কাজের জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ

মো. বশির গাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেতাগী, বরগুনা

উপকূলীয় দরিদ্র নারীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন দিলো বসুন্ধরা গ্রুপ

সারা দেশে সামাজিক ও মানবিক কাজের দৃষ্টান্ত স্থাপন করেছে বসুন্ধরা গ্রুপ। তারা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের অসহায়, বিধবা, এতিম ও দরিদ্র অসচ্ছল নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেকের হাতে বিনামূল্যে সেলাই মেশিন তুলে দিচ্ছে।

সরকারিভাবে অনেক সময় প্রশিক্ষণ না দিয়ে সুবিধাভোগীদের সেলাই মেশিন দেওয়া হয়। এটি খুব কাজে আসে না। কিন্তু বসুন্ধরা শুভসংঘ প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তারপর সেলাই মেশিন দেয়। এই কাজটি সবচেয়ে ভালো হয়েছে।

এই মেশিনে কাজ করে একটি পরিবার ভালোভাবে বাঁচতে পারবে। ভালো কাজের জন্য আপনাদের সঙ্গে আমাদের একটি যোগসূত্র তৈরি হয়েছে। দরিদ্র মানুষকে স্বাবলম্বী করার এমন মহতী উদ্যোগ নেওয়ার জন্য বসুন্ধরা গ্রুপকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

দরিদ্র পরিবারে সচ্ছলতা ফিরে আসবে

বিপুল সিকদার, সহকারী কমিশনার (ভূমি) বেতাগী, বরগুনা

উপকূলীয় দরিদ্র নারীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন দিলো বসুন্ধরা গ্রুপ

বসুন্ধরা শুভসংঘ সারা দেশে অসচ্ছল নারীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন বিতরণ করছে। বরগুনার বেতাগীতেও তারা দরিদ্র পরিবারের নারীদের প্রশিক্ষণ দিয়ে তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল। বসুন্ধরা শুভসংঘ একেকটি অসচ্ছল পরিবারকে সমাজে প্রতিষ্ঠা করে দিল। প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়ে মেশিনটি কেউ ঘরে বসিয়ে রাখবে না।

শুভসংঘের আপনারা যাঁরা দায়িত্বে আছেন, তাঁরা ফলোআপ করবেন এরা মেশিন দিয়ে যথাযথ কাজ করে কি না। তাদের সফলতার গল্প শুনবেন এবং প্রচার করবেন। প্রত্যেককেই সফলতা অর্জন করতে হবে। তাহলেই সবাই আর্থিকভাবে লাভবান হতে পারবে।

সেলাই মেশিনে উপার্জিত টাকায় পরিবারে সচ্ছলতা ফিরে আসবে। আমরা সমাজের সবাই মিলে যদি বসুন্ধরা শুভসংঘের মতো ভালো কাজ করি, তাহলে বাংলাদেশ স্বনির্ভর দেশ হিসেবে খ্যাতি লাভ করবে। অর্থনীতির উন্নয়ন হবে। এমন মহতী উদ্যোগ গ্রহণের জন্য বসুন্ধরা গ্রুপকে অনেক ধন্যবাদ জানাই।

অসচ্ছল নারীরা ঘুরে দাঁড়াবেন

আফরোজা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বেতাগী 

উপকূলীয় দরিদ্র নারীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন দিলো বসুন্ধরা গ্রুপ

অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরা শুভসংঘের সদস্যরা কাজ করে যাচ্ছেন। পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও তাঁরা যাতে সংসারে সচ্ছলতা আনতে পারেন এ জন্য সেলাই মেশিন দিচ্ছেন। নারীদের বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন দিচ্ছে বসুন্ধরা গ্রুপ। এই সেলাই মেশিন দিয়ে কাপড় সেলাই করে পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন দরিদ্র নারীরা।

আমার দপ্তরও এ ধরনের কাজ করে থাকে। আমরা মূলত সমাজে অবহেলিত, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে কাজ করি। বসুন্ধরা শুভসংঘও এই অবহেলিত নারীদের নিয়ে কাজ করে। বসুন্ধরা শুভসংঘের এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই।
এমন দুর্গম উপকূলীয় অঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে এগিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপ। সাধারণত কেউ এত দুর্গম জায়গায় এসে কাজ করতে চায় না। বসুন্ধরা গ্রুপের এই সহায়তা পেয়ে ঘুরে দাঁড়াবেন অসচ্ছল নারীরা, এমনটাই প্রত্যাশা করছি।

পিছিয়ে পড়া নারীদের জন্য কাজ করছে বসুন্ধরা

মো. মিজানুর রহমান খান, সদস্যসচিব, পৌর বিএনপি, বেতাগী, বরগুনা

উপকূলীয় দরিদ্র নারীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন দিলো বসুন্ধরা গ্রুপ
প্রশিক্ষণ শেষে দরিদ্র নারীদের প্রত্যেকের হাতে বিনামূল্যে সেলাই মেশিন তুলে দেওয়া হচ্ছে। এভাবে দেশে সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে বসুন্ধরা গ্রুপ। গ্রামীণ অসচ্ছল ও পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ কাজ করে যাচ্ছে। যাঁরা সেলাই মেশিন পেয়েছেন, তাঁরা পোশাক তৈরি করে পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন।

সমাজে যাঁরা অবহেলিত নারী রয়েছেন, তাঁদের বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ করে অনেক মহতী কাজ করেছে বসুন্ধরা গ্রুপ। যে নারী সেলাই মেশিনটি পাবেন, তিনি ভাগ্যবতী। কারণ তিনি একটি পরিবারকে সচ্ছল করতে পারবেন। এসব পরিবার এই সেলাই মেশিন দ্বারা চলতে পারবে।

বাংলাদেশের তৈরি করা পোশাক এখন নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে। বসুন্ধরা সারা দেশে মানবিক কাজ করছে। বেতাগী পৌর বিএনপির পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপকে অসংখ্য ধন্যবাদ জানাই।

সবাই এগিয়ে এলে নারীরা অবহেলিত থাকবেন না

মো. শাহাদাত হোসেন মুন্না, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী বেতাগী, বরগুনা

উপকূলীয় দরিদ্র নারীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন দিলো বসুন্ধরা গ্রুপ
দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা গ্রুপ যে উদ্যোগ নিয়েছে, এমন উদ্যোগ যদি সমাজের অন্যান্য প্রতিষ্ঠান নেয়, তাহলে আমাদের প্রিয় স্বদেশ স্বনির্ভরশীল হয়ে যাবে। এভাবে যদি সবাই এগিয়ে আসে, তাহলে অবহেলিত বলতে কোনো শব্দ থাকবে না। একটি সেলাই মেশিন দিয়ে একটি পরিবার চালানো সম্ভব। আজ আমাদের মায়েরা যাঁরা রয়েছেন, আমাদের বোনেরা যাঁরা রয়েছেন, তাঁরা বসুন্ধরা শুভসংঘ থেকে বিনামূল্যে প্রশিক্ষণ নিয়েছেন।

তিন মাস প্রশিক্ষণ শেষে তাঁদের হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে বসুন্ধরা গ্রুপ। এই মেশিন দিয়ে আপনারা ঘরের কাজগুলো করবেন এবং এক পর্যায়ে আপনাদের এলাকায় একটা চাহিদা তৈরি হবে। এরপর এই মেশিন দিয়ে টাকা আয় করতে পারবেন। আপনারা আর পরিবারের জন্য বোঝা হয়ে থাকবেন না। যে নারী এই সেলাই মেশিনটি পেয়েছেন, তিনি ভাগ্যবতী। কারণ তিনি একটি পরিবারকে বাঁচাতে পারবেন। বসুন্ধরা গ্রুপের একটি মানবিক কাজ এটি।

এই বিভাগের আরও খবর
মাদক ও ইন্টারনেট আসক্তি থেকে দূরে রাখতে কিশোর-কিশোরীদের মাঝে ফুটবল বিতরণ বসুন্ধরা শুভসংঘের
মাদক ও ইন্টারনেট আসক্তি থেকে দূরে রাখতে কিশোর-কিশোরীদের মাঝে ফুটবল বিতরণ বসুন্ধরা শুভসংঘের
সবুজের স্বপ্ন বুনতে রাজশাহী কলেজে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি
সবুজের স্বপ্ন বুনতে রাজশাহী কলেজে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি
জাবিতে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জাবিতে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
কালিয়াকৈরে বসুন্ধরা শুভসংঘের নতুন কমিটির আয়োজনে সচেতনতামূলক সভা
কালিয়াকৈরে বসুন্ধরা শুভসংঘের নতুন কমিটির আয়োজনে সচেতনতামূলক সভা
সবুজে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে আনন্দ মোহন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি
সবুজে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে আনন্দ মোহন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের ফল উৎসব
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের ফল উৎসব
সোনাগাজীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
সোনাগাজীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
নিরাপদ সড়ক ও শব্দ দূষণ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক কর্মসূচি
নিরাপদ সড়ক ও শব্দ দূষণ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক কর্মসূচি
রাজবাড়ীতে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের গাছের চারা বিতরণ
রাজবাড়ীতে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের গাছের চারা বিতরণ
শিবচরে বসুন্ধরা শুভসংঘের স্বাস্থ্য শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শিবচরে বসুন্ধরা শুভসংঘের স্বাস্থ্য শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসুস্থ অসহায় বৃদ্ধ পেলেন হুইল চেয়ার
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসুস্থ অসহায় বৃদ্ধ পেলেন হুইল চেয়ার
সাভারে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি
সাভারে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৪৫ হাজার ৮৪৫ শিশু
চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৪৫ হাজার ৮৪৫ শিশু

২ সেকেন্ড আগে | দেশগ্রাম

এমবাপে-হালান্ড-ভিনি পিছনে : গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি
এমবাপে-হালান্ড-ভিনি পিছনে : গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২ মিনিট আগে | মাঠে ময়দানে

মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

৮ মিনিট আগে | জাতীয়

'বাপ কা বেটা': আর্জেন্টিনার জার্সিতে দুই প্রজন্মের অনন্য এক রূপকথা
'বাপ কা বেটা': আর্জেন্টিনার জার্সিতে দুই প্রজন্মের অনন্য এক রূপকথা

৮ মিনিট আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিনে মেসি, রোনালদোদের যত রেকর্ড
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিনে মেসি, রোনালদোদের যত রেকর্ড

৯ মিনিট আগে | মাঠে ময়দানে

অবশেষে কাটলো আক্ষেপ: বিশ্বকাপের মঞ্চে প্রথম গোলের দেখা পেলেন লাউতারো
অবশেষে কাটলো আক্ষেপ: বিশ্বকাপের মঞ্চে প্রথম গোলের দেখা পেলেন লাউতারো

১১ মিনিট আগে | মাঠে ময়দানে

হারলেও মন জিতলো জর্ডান: মেসিদের কাঁপিয়ে মাথা উঁচু করে বিদায় নবাগতদের
হারলেও মন জিতলো জর্ডান: মেসিদের কাঁপিয়ে মাথা উঁচু করে বিদায় নবাগতদের

১১ মিনিট আগে | মাঠে ময়দানে

বয়স ৩৯ তো কী? এখনো বিশ্বকাপের ভাগ্য একাই লিখছেন লিওনেল মেসি!
বয়স ৩৯ তো কী? এখনো বিশ্বকাপের ভাগ্য একাই লিখছেন লিওনেল মেসি!

২১ মিনিট আগে | মাঠে ময়দানে

করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭
করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭

৩৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী

৪৬ মিনিট আগে | মন্ত্রীকথন

মোদি-ট্রাম্পের নেতৃত্বের ধরনে ‘দারুণ মিল’, আগামী বছর ভারত আসছেন ট্রাম্প
মোদি-ট্রাম্পের নেতৃত্বের ধরনে ‘দারুণ মিল’, আগামী বছর ভারত আসছেন ট্রাম্প

৪৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মানিকগঞ্জে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
মানিকগঞ্জে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

৫৪ মিনিট আগে | দেশগ্রাম

ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা
ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা

৫৬ মিনিট আগে | মাঠে ময়দানে

নকআউটে রোনালদোদের প্রতিপক্ষ কারা
নকআউটে রোনালদোদের প্রতিপক্ষ কারা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঢাবির ভিসি চত্বরে তরুণকে আটকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, সাবেক শিক্ষার্থীসহ গ্রেফতার ৩
ঢাবির ভিসি চত্বরে তরুণকে আটকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, সাবেক শিক্ষার্থীসহ গ্রেফতার ৩

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

ওঝার ঝাড়ফুঁকের পর অ্যান্টিভ্যানম নিতে অস্বীকৃতি, কিশোরের মৃত্যু
ওঝার ঝাড়ফুঁকের পর অ্যান্টিভ্যানম নিতে অস্বীকৃতি, কিশোরের মৃত্যু

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সন্ধ্যার মধ্যে দেশের ১১ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা
সন্ধ্যার মধ্যে দেশের ১১ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

১ ঘণ্টা আগে | জাতীয়

দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান

১ ঘণ্টা আগে | অর্থনীতি

আট বছরেও হয়নি এনআইডি সংশোধন, দুই বছর ধরে বন্ধ শিক্ষিকার বেতন
আট বছরেও হয়নি এনআইডি সংশোধন, দুই বছর ধরে বন্ধ শিক্ষিকার বেতন

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

মেট্রোরেলের তারে গ্যাস বেলুন, ২০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল
মেট্রোরেলের তারে গ্যাস বেলুন, ২০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল

১ ঘণ্টা আগে | জাতীয়

স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা
স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ
সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ

১ ঘণ্টা আগে | জাতীয়

কপাল পুড়ল ইরানের, অস্ট্রিয়া-আলজেরিয়ার নাটকীয় ড্রয়ে বিদায় বিশ্বকাপ থেকে
কপাল পুড়ল ইরানের, অস্ট্রিয়া-আলজেরিয়ার নাটকীয় ড্রয়ে বিদায় বিশ্বকাপ থেকে

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দাম বেড়ে স্বর্ণের ভরি কত?
দাম বেড়ে স্বর্ণের ভরি কত?

১ ঘণ্টা আগে | অর্থনীতি

মহানাটকীয় ৩-৩ ড্রয়ে নকআউটে অস্ট্রিয়া ও আলজেরিয়া
মহানাটকীয় ৩-৩ ড্রয়ে নকআউটে অস্ট্রিয়া ও আলজেরিয়া

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অদম্য মেসি, বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোলের নতুন কীর্তি
অদম্য মেসি, বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোলের নতুন কীর্তি

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

১ ঘণ্টা আগে | নগর জীবন

পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি
পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসি-নির্ভরতা কাটিয়ে ওঠার ইঙ্গিত, তবে শেষ পর্যন্ত ত্রাতা সেই চেনা জাদুকরই
মেসি-নির্ভরতা কাটিয়ে ওঠার ইঙ্গিত, তবে শেষ পর্যন্ত ত্রাতা সেই চেনা জাদুকরই

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা

২ ঘণ্টা আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব

২০ ঘণ্টা আগে | জাতীয়

বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
বসতবাড়ির এসিতে চার কালনাগিনী

১২ ঘণ্টা আগে | দেশগ্রাম

দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু
দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

২২ ঘণ্টা আগে | অর্থনীতি

ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ধর্ম উপদেষ্টা খালিদ একাই  চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা
ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা

৩ ঘণ্টা আগে | জাতীয়

ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি
ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি
পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের

১২ ঘণ্টা আগে | জাতীয়

নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে
যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে

২০ ঘণ্টা আগে | নগর জীবন

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা

২ ঘণ্টা আগে | জাতীয়

পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া
পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা

১৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের
উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা
কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান
যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

১৭ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নেতানিয়াহুর কি রাজনৈতিক অধ্যায়ের তিক্ত সমাপ্তি ঘটতে যাচ্ছে?
নেতানিয়াহুর কি রাজনৈতিক অধ্যায়ের তিক্ত সমাপ্তি ঘটতে যাচ্ছে?

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আফ্রিকার স্বর্ণে কোটি কোটি ডলারের লাভ যাচ্ছে কোথায়?
আফ্রিকার স্বর্ণে কোটি কোটি ডলারের লাভ যাচ্ছে কোথায়?

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০
বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মেসি-ইয়ামাল বিতর্কে বিস্ফোরক মন্তব্য সুয়ারেজের
মেসি-ইয়ামাল বিতর্কে বিস্ফোরক মন্তব্য সুয়ারেজের

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল
বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে রেখে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর
কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে রেখে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

১৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!
ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো
ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা

নগর জীবন

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

তটিনীর প্রেম-বিয়ে...
তটিনীর প্রেম-বিয়ে...

শোবিজ

স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ
স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ

পেছনের পৃষ্ঠা

নাটক : সংকট যখন বাজেট
নাটক : সংকট যখন বাজেট

শোবিজ

সুখী হতে চান পপি...
সুখী হতে চান পপি...

শোবিজ

আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ
আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ

মাঠে ময়দানে

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন
ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন

প্রথম পৃষ্ঠা

উত্তম কুমারের শেষ ছবি
উত্তম কুমারের শেষ ছবি

শোবিজ

মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত
মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত

সম্পাদকীয়

দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান
দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান

নগর জীবন

এক মঞ্চে আট ব্যান্ড
এক মঞ্চে আট ব্যান্ড

শোবিজ

রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা
রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা

নগর জীবন

মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া
মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া

নগর জীবন

জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি
জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি

প্রথম পৃষ্ঠা

বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন
বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন

নগর জীবন

ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক
ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক

দেশগ্রাম

অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!
অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!

শোবিজ

বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!
বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!

সম্পাদকীয়

সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব
সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব

নগর জীবন

চলচ্চিত্রটির নাম কী?
চলচ্চিত্রটির নাম কী?

শোবিজ

বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট
বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট

শোবিজ

নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন
নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন

দেশগ্রাম

দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ
দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ

নগর জীবন

ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ
ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ

দেশগ্রাম

ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর
ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর

দেশগ্রাম

মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ
মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ

দেশগ্রাম

সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার
সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার

নগর জীবন

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

নগর জীবন

যৌথ ইশতেহার
যৌথ ইশতেহার

সম্পাদকীয়