চট্টগ্রাম নগরীর সদরঘাটে শতবর্ষী কালীমন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল সকালে মন্দিরে প্রবেশ করে চুরির বিষয়টি বুঝতে পারেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। মন্দিরের সেবায়েত পরিবারের সদস্য অরিজিৎ ভট্টাচার্য বলেন, ‘এই মন্দিরে আগে কখনো চুরির ঘটনা ঘটেনি। মন্দির থেকে স্বর্ণ ও রুপার মুকুটসহ অলংকার চুরি হয়েছে। চোরের দল দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে।’ কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, মন্দিরের পেছনের ভেন্টিলেটর ভেঙে চোর ঢোকে। মন্দিরের স্বর্ণ ও রুপার তৈরি অলংকার এবং দানবাক্সের টাকা চুরি হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে আবুল হাশেম নামের একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে চুরি হওয়া কিছু স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বাকি স্বর্ণ উদ্ধারে অভিযান চলছে।
শিরোনাম
- হবিগঞ্জ–বানিয়াচং সড়কে সিএনজি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
- সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
- বিজয় দিবসে ফটিকছড়ি প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
- রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
- মেহেরপুরে নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপিত
- লৌহজংয়ে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত
- বাউবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
- যথাযোগ্য মর্যাদায় জাবিতে বিজয় দিবস উদযাপন
- নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে মহান বিজয় দিবস উদযাপিত
- হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
- পাঁচ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- বিজয় দিবসে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বর্ণাঢ্য আয়োজন
- সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড
- ফ্যাসিস্ট শক্তি নির্বাচন বানচালের চক্রান্ত করছে : নাহিদ ইসলাম
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?
- সংসদ নির্বাচন : প্রবাসী নিবন্ধন ছাড়ালো ৪ লাখ ৩৫ হাজার
- ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসে রেড ক্রিসেন্ট ইউনিটের শ্রদ্ধা
- নারায়ণগঞ্জে বিজয় দিবসে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
- রাজশাহীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন
চট্টগ্রামের শতবর্ষী কালীমন্দিরে চুরি
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর