যশোরের শার্শায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় জামায়াতে ইসলামী নেতাসহ তার পরিবারের ১০ জন আহত হয়েছেন। উপজেলার উলাশী ইউনিয়নের লাউতাড়া গ্রামে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন- স্থানীয় ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি জহুরুল ইসলাম, ইমরান, নুর মোহাম্মদ, কদর আলী, হেলাল, সালমা, রানু। এদের মধ্যে ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গ্রামবাসী জানান, মাছ ধরাকে কেন্দ্র করে লাউতাড়া গ্রামের ইমরান ও ইউনুসের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে কথা কাটাকাটি এবং ধাক্কাধাক্কিও ঘটনা ঘটে। ইউনুস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা হিসেবে পরিচিত। এ ঘটনায় শনিবার রাতে সালিশের আয়োজন করা হয়। ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি জহুরুল ইসলাম সালিশে সভাপতিত্ব করেন। তিনি ইউনুসের কাছে ক্ষমা চাওয়ার জন্য ইমরানকে নির্দেশ দেন। ইউনুস বিষয়টি মানতে নারাজ হন। তিনি আরও কঠিন শাস্তি দাবি করতে থাকেন। একপর্যায়ে তার লোকজন ইমরান ও জহুরুল ইসলামের ওপর হামলা চালান। শার্শা থানার ওসি আবদুল আলীম বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও সীমান্তে বোমাবর্ষণের অভিযোগ কম্বোডিয়ার
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মার্কিন ২০ অঙ্গরাজ্যে মামলা
- এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
- ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী
- এসএটোয়েন্টি লিগে প্রিটোরিয়ার নেতৃত্বে পরিবর্তন
- হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
- বাঞ্ছারামপুরে পারিবারিক কলহে নারীর আত্মহত্যা
- গোপালগঞ্জ আদালত এলাকায় দুই পটকা বিস্ফোরণ
- হাদির পরিবারের পাশে জুবাইদা রহমান
- প্রথমবার কনসার্টে মায়ের সাথে গাইলো শাকিরার দুই ছেলে
- জনতার দলের প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশ
- ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল
- চট্টগ্রামে ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
- ৫ ঘণ্টা পর চালু মেট্রোরেল চলাচল
- রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
- অভিষেক ম্যাচে ১৭৭ রান করে পাকিস্তানি ব্যাটারের রেকর্ড
- রাতেই চালু হচ্ছে মেট্রো রেল
- রাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুন
- ফটিকছড়িতে গণঅধিকার পরিষদের প্রার্থীর মতবিনিময় সভা
- নারায়ণগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল