টানা বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি হওয়ায় চরম বিপাকে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা। ঋণ নিয়ে ধান আবাদ করেছিলেন এসব কৃষক। ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় এখন ঋণের বোঝা চেপে বসেছে এসব কৃষকের ঘাড়ে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ৩১ অক্টোবর রাত থেকে পরেরদিন ভোর পর্যন্ত জেলায় গড়ে ১৯১ মিলিমিটার বৃষ্টি হয়। যা ১০ বছরের মধ্যে সর্বোচ্চ এবং নজিরবিহীন। বৃষ্টিতে জেলার ৪ হাজার ৪৫৯ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধান। জানা গেছে, দোকান থেকে বাকিতে সার-বীজসহ অন্যান্য উপকরণ নিয়ে আবার কেউ বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে আমন ধান চাষাবাদ করেছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার হাজার হাজার কৃষক। আর কয়েক দিন পরেই কৃষক শুরু করতেন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। কিন্তু বৃষ্টিতে নষ্ট হয়েছে সেই ধান। এখন দোকানের বাকি এবং এনজিওর ঋণ কীভাবে পরিশোধ করবেন সেই দুশ্চিন্তার ছাপ কৃষকের চোখেমুখে। তবে শুধু ধানই নয় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে আলু, সরিষা, মাষকলাই, পিঁয়াজসহ শীতকালীন শাকসবজির। সদর উপজেলার কৃষক শরিফুল ইসলাম বলেন, এবার আমন ধান চাষ করে ঋণের বোঝা আরও বেড়ে গেল তার। একটি এনজিও থেকে ৬৫ হাজার টাকা ঋণ নিয়ে অন্যের ৫ বিঘা জমিতে আমন চাষ করেন তিনি। কিন্তু বৃষ্টিতে ক্ষতি হওয়ার পর এনজিওর ঋণ দিতে পারবেন না তিনি। পরিবারের সোনাদানা বিক্রি করে তার পরিশোধ করতে হবে। তিনি আরও বলেন, আশা করেছিলাম এবার আমন চাষ করে ৫ বিঘা জমিতে ৭০ থেকে ৭৫ মণ ধান পাব। কিন্তু বৃষ্টির পরে ধানগাছের যে অবস্থা তাতে সবমিলিয়ে ৩০ মণ ধান পাওয়া যাবে কি না সন্দেহ। এ ছাড়া ধান কাটার জন্য শ্রমিককে মজুরি দিতে হবে। শুধু শরিফুলই নয় তার মতো চাঁপাইনবাবগঞ্জের কয়েক হাজার কৃষকের এখন একই দুশ্চিন্তা। সফিকুল নামে এক চাষি বলেন, আমার ৮ হাজার টাকা দোকানে বাকি রয়েছে। কিন্তু ধান তুলে এক টাকাও শোধ করতে পারব না। আবার সামনে মৌসুমে চাষাবাদের জন্য বাকিতে সার-বীজ ও কীটনাশক কিনতে হবে। ফলে এবারের ক্ষতির জের টানতে হবে পরের মৌসুমেও। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ইয়াছিন আলী বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এসব কৃষককে সরকারি প্রণোদনার আওতায় আনা হবে।
শিরোনাম
- এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি, অবরোধ স্থগিত
- নতুন এমপিও নীতিমালা প্রকাশ, যেসব পরিবর্তন এলো
- ফ্লাশিং সিনিয়র সেন্টারের সংস্কারে কংগ্রেসের সাড়ে ৮ লাখ ডলারের অনুদান
- স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট–৭৯-এর উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত শাহজাহান শেখ
- যুক্তরাষ্ট্রে নতুন বিধি, গ্রেফতার হলেই জরিমানা ৫ হাজার ডলার
- নারায়ণগঞ্জে ছাত্র-জনতার মুখোমুখি বিএনপি মনোনীত প্রার্থী
- ভোট পাওয়ার জন্য মিথ্যা আশ্বাস দেই না : মির্জা আব্বাস
- ডিএমপির ১৫ পরিদর্শককে বদলি ও পদায়ন
- আরএমপির ১২ থানার ওসিকে বদলি
- নোয়াখালীতে ঘরের দরজা ভেঙে তরুণীর মরদেহ উদ্ধার
- বাড়ল ভোজ্যতেলের দাম, কাল থেকে কার্যকর
- ২২ মন ওজনের শাপলা পাতা মাছ বিক্রি হলো ৫০ হাজারে
- আমি বিয়ের জন্য উপযুক্ত নই: অক্ষয় খান্না
- টঙ্গীতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
- টঙ্গীতে মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন
- নির্বাচনের পর ঢাকায় দূতাবাস খুলবে আজারবাইজান
- ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় মনোনীত টাঙ্গাইল শাড়ি
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় শার্শায় দোয়া
- ইবি সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ, সম্পাদক জুয়েল
- পাহাড়ে পাখির মেলা