নেত্রকোনার আটপাড়া তেলিগাতির টেংগা গ্রামের একটি মাছের ফিশারি থেকে অন্তর (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) দুপুরে স্থানীয়রা নিরধ রঞ্জন নামের একজনের ফিশারির ভেতরে পানিতে লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পরে আটপাড়া থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। অন্তরের বাড়ি একই উপজেলার দোওজ ইউনিয়নের হরিপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
আটপাড়া থানার ওসি মোহাম্মদ জুবায়দুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে। তবে কেন কিভাবে মৃত্যু হয়েছে তা ক্ষতিয়ে দেখছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম