রাজবাড়ীর পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। শিশুটি বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার সকালে শিশুটির মা পাংশা মডেল থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈনুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের ঝালমুড়ি বিক্রেতা লুতফুর রহমানের (৫০) বাড়িতে ঘটনাটি ঘটে। এরপর শিশুটি বাড়ি গেলে তার শরীরের বিভিন্ন স্থানে ব্যথা অনুভব করে। এরপর শিশুটির মা বিষয়টি জানতে চাইলে ঘটনাটি খুলে বলে।
শিশুটির মা বলেন, লুতফুর রহমান বাড়িতে ঝালমুড়ি বিক্রি করে। আমার মেয়েটি ঝালমুড়ি কিনতে গেলে লুতফুর রহমান তার ঘরে নিয়ে মেয়েটিকে ধর্ষণচেষ্টা করে। মেয়েটি ঝালমুড়ি না কিনে বাড়িতে চলে আসে। ভয়ে প্রথমে মেয়েটি কিছু বলেনি। এরপর ব্যথা অনুভবের বিষয়টি জানতে চাইলে বিস্তারিত খুলে বলে। মেয়েটির বুকে ও পেটে ক্ষত থাকায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুল ইসলাম বলেন, বুধবার সকালে শিশুটির মা থানায় মামালা দায়ের করেছেন। আগামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/টিএ