বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে দেড় হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ হযরত আলী (৫৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের মাচইল নিশ্চিন্তপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার হযরত আলী একই গ্রামের ফজলাল প্রামানিকের ছেলে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল হযরত আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষের একটি ট্রাংকের ভেতরে রাখা সিনথেটিক ব্যাগ থেকে টাপেন্টাডলযুক্ত ‘টেপাল’ নামের দেড় হাজার পিস ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মণ্ডল বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
মো. জিললুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/এআইএস