উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচন।
গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত ১২টার দিকে ফলাফল প্রকাশ করা হয়।
মোট ভোটার ছিলেন ১৮৪১ জন। নির্বাচনে ৮৭ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সমমনা প্যানেল থেকে আব্দুস সবুর সভাপতি এবং ঐক্য পরিষদ থেকে বদরুজ্জামান বনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বিডি প্রতিদিন/কেএইচটি