জয়পুরহাটে জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল সমন্বয় ও পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত কমিটির সদস্য-সচিব সরকার মোহাম্মদ রায়হান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী উম্মে রোমান খান জনি, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান এবং জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
সভায় মূলত পাঁচটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দ, জেলা পরিষদের জমি লীজ সংক্রান্ত বিষয়, শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে মার্কেট নির্মাণ ও উন্নয়ন, এবং জেলা পরিষদের অন্যান্য মার্কেটের সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণ। সভায় বক্তারা জেলা পরিষদের সম্পদসমূহের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং জেলার উন্নয়নমূলক প্রকল্পগুলো দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
বিডি প্রতিদিন/এএম