জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পানির ট্যাংকের বৈদ্যুতিক লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবু বক্কর নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় নিলক্ষিয়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর(৬০) পাগলাপাড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজ বাড়িতে পানির ট্যাংকে বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন আবু বক্কর। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে আবু বক্কর গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ এআইডি