গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ-কাশিয়ানির একাংশ) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আজ বুধবার দুপুরে শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান প্রার্থীর ওয়ান পার্সেন্ট ভোটারের সমর্থন সূচক স্বাক্ষর জটিলতার কারণে সিরাজুল ইসলাম সিরাজের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।
সিরাজুল ইসলাম তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। নির্বাচন কমিশন তার আপিল গ্রহণ করেন এবং শুনানি শেষে তার প্রার্থীতা বৈধ ঘোষণা করে আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি নিজেই। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য।
বিডি-প্রতিদিন/জামশেদ