ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আগামী ২২ জানুয়ারি বিকেলে কিশোরগঞ্জের ভৈরবে আগমন করবেন। এ উপলক্ষে বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ভৈরবের একটি কমিউনিটি সেন্টারে প্রস্তুতিমূলক সভা করেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. শরীফুল আলম। সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দীন, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের প্রার্থী সৈয়দ এহসানুল হুদাসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ২২ জানুয়ারি বিকেলে ভৈরব স্টেডিয়ামে তারেক রহমানের আগমন উপলক্ষে একটি বিশাল জনসভা আয়োজন করা হবে এবং জনসভাকে জনসমুদ্রে পরিণত করা হবে। জনসভায় কিশোরগঞ্জের ছয়টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। একই সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বলে জানান সংশ্লিষ্টরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ