নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আজহারুল ইসলাম মান্নান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে আপসহীন ছিলেন। তিনি স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে কোনও আপোস করেননি বলেই দেশবাসী তাকে আপসহীন নেত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিনা চিকিৎসায় তাকে তিলে তিলে হত্যা করেছে জালেম শেখ হাসিনা সরকার।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকায় ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মনিরুল ইসলাম রবি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর মো. ইকবাল হোসেন, সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফউদ্দীন মাহামুদ ফয়সাল ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার প্রমুখ।
দোয়া মাহফিলটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ