ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে গোপালগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসন এ মতবিনিমিয় সভার আয়োজন করে।
বৃহস্পতিবার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আরিফ-উজ-জামান। এসময় পুলিশ সুপার হাবিবুল্লাহ, জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ও সচেতনার বিষয়ে চিত্র তুলে ধরে গণভোটের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত