নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রস্তুতিমূলক সভা ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস)।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঘোড়দৌড় বাজার সংলগ্ন বিএনপির কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব আশরাফ উদ্দিন আসু, উপজেলা জাসাসের সভাপতি শেখ মো. শাহআলম, সাধারণ সম্পাদক হাজী মো. ইকবাল হোসেন বেপারী প্রমুখ।
সভায় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের বার্তা পৌঁছে দিতে নেতাকর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও খাবার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/কামাল