মুন্সীগঞ্জ-৩ আসনে ১০ দলীয় জোটের মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নুর হোসাইন নুরানীর মনোনয়নপত্র আপিল শুনানি শেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত দেয়।
এর আগে গত ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মামলার তথ্য গোপনের অভিযোগে মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী মুফতি নুর হোসাইন নুরানীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন।
পরে রিটার্নিং অফিসারের ওই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন মুফতি নুর হোসাইন নুরানী। শনিবার বিকেল সাড়ে তিনটায় শুনানি শেষে কমিশন তার আপিল মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মুফতি নুর হোসাইন নুরানী বলেন, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
বিডি-প্রতিদিন/এমই