আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের চারটি আসনের প্রার্থীদের নিয়ে নির্বাচনি আচরণবিধি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে এ আয়োজন করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুরে দায়িত্বরত সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নাফিস বিন আহমেদ, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসার সঞ্চালনায় লক্ষ্মীপুর-১ আসনের বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিম, এনসিপির প্রার্থী মাহবুব আলম, জামায়াতের প্রার্থী নাজমুল হাসান, লক্ষ্মীপুর-২ আসনের বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া, জামায়াতের প্রার্থী এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।
এছাড়া জামায়াতের প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ইব্রাহিম, লক্ষ্মীপুর-৪ আসনের বিএনপির প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান, জামায়াতের প্রার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুল্লাহসহ অন্যান্য দলের প্রার্থী ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এ সময় প্রার্থীরা আচরণবিধি নিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ তুলে ধরেন এবং সুন্দর নির্বাচনের জন্য প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন।
বিডি-প্রতিদিন/এমই