বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ আসনে দলীয় প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতার বিরুদ্ধে আপিল নামঞ্জুর হয়েছে। এতে করে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের আলোকেই তার প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে আপিল শুনানিতে কায়কোবাদের প্রার্থিতা বহাল রাখে কমিশন।শুনানিতে কায়কোবাদের প্রার্থিতার সপক্ষে তথ্য-প্রমাণ ও যুক্তি পর্যালোচনার পর তার মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন।
বিডি-প্রতিদিন/শআ