জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনিত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নেয় মানিকগঞ্জ জেলা পেশাজীবী ফোরাম। বুধবার বিকেলে শহিদ স্মৃতিস্তম্ভ এর সামনে থেকে বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে একটি বিশাল মিছিল বের হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে খালপার সেতু পাদদেশে সমাবেশ করে। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পেশাজীবি ফোরামের সভাপতি মাসুদুল কামরুল হক,সাধারণ সম্পাদক অলিয়ার রহমান খান,পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন খান যাদু, পেশাজীবী সংগঠক ফজলুল হক, মামুন খান, ডাক্তার এ কে তারেক, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের। পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক সামিউল হক সুজন, প্রচুর লোকের সমাগম হয়।
বিডি প্রতিদিন/এএম