খাগড়াছড়িতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। বুধবার সকাল থেকে জেলার মানিকছড়ির দুর্গম বটনাতলী, ডাইনছড়িসহ বিভিন্ন স্থানে পথসভায় এ কথা বলেন তিনি।
ওয়াদুদ ভূঁইয়া বলেন, কোনো বিপদে পড়লে কোনো স্বতন্ত্র প্রার্থী পাশে দাঁড়ায় না। জামায়েতে ইসলামী ধর্ম নিয়ে ব্যাবসা করছে। কিন্তু বিএনপি জনগণের দল, জনগণের জন্যই কাজ করে যাচ্ছে। সেজন্যই আপনারা ধানের শীষের ভোট দেবেন।
এ সময় তিনি পাহাড়ি-বাঙালি বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দেন। বলেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে বিএনপি সরকারের গেলে সারা দেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা করা হবে। কার্ডের মাধ্যমে গরীব মানুষেরা কম মূল্যে পণ্য কিনতে পারবেন।
গণসংযোগের সময় ভোটারদের কাছ ছুটে যান ওয়াদুদ ভূঁইয়া। তিনি তাদের সঙ্গে হাত মিলান ও ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
বিডি-প্রতিদিন/এমই