ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ফুলপুর উপজেলার ২নং রামভদ্রপুর ইউনিয়নের রামভদ্রপুর বাজারে ধানের শীষের এই নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোতাহার হোসেন তালুকদার।
এসময় ভোটারদের সামনে মোতাহার হোসেন শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক সংস্কার, কৃষির আধুনিকীকরণ থেকে শুরু করে বেকারদের কর্মসংস্থানের মতো নানা প্রতিশ্রুতি তুলে ধরেন।
তিনি বলেন, আপনারা ১৭ বছর ভোট দিতে পারেন নাই। আপনারা ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে যাবেন এবং ধানের শীষকে বিজয়ী করে ঘরে ফিরবেন ইনশাআল্লাহ।
ধানের শীষের এই প্রার্থী বলেন, জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য বিএনপির হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে, অনেক রক্ত ঝরেছে। তাই ধানের শীষে ভোট দিয়ে দেশকে উন্নয়নের দিকে ধাবিত করার আহ্বান জানান তিনি।
এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত