দিনাজপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের সঙ্গে জেলা বেকারী মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বেকারী শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বক্তারা। সেই সাথে বক্তারা কাঁচামালের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ কর ও লাইসেন্স জটিলতা নিয়ে বিভিন্ন বিভিন্ন সমস্যা কথা তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা বেকারী মালিক সমিতির সভাপতি মো. সাইফুল্লাহ (হৃদয় বেকারী) এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামীম শেখ (মাসুম বেকারী)।
এসময় দিনাজপুর সদর-৩ আসনের বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, বেকারী শিল্প দেশের খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের টেকসই উন্নয়নে সরকারিভাবে সহযোগিতা ও নীতিগত সংস্কার প্রয়োজন। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু বক্কর সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান জুয়েল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল