নারায়ণগঞ্জে শতাধিক আলেম ওলামা নিয়ে হাতপাখা প্রতীকে ভোট চেয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ইসমাইল সিরাজী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার পঞ্চবটি এলাকায় এই গণসংযোগ করেন।
এর আগে ফতুল্লার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় কর্মরত শতাধিক আলেম ওলামা সিরাজীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তারা একত্রে পঞ্চবটি ও আশপাশ এলাকার অলিগলিতে হাতপাখার পক্ষে ভোট চান।
মুফতি ইসমাইল সিরাজী বলেন, আজকে শতাধিক আলেম ওলামা ও মসজিদ মাদ্রাসার ইমাম খতিবেরা হাতপাখার পক্ষে নেমেছেন। সাধারণ মানুষ আলেমদের এ অবস্থানকে সাধুবাদ জানিয়েছে। এবার ফতুল্লার মানুষ হাতপাখাকে জয়ী করে সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে রায় দেবে।
বিডিপ্রতিদিন/কবিরুল