রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার জামালপুর রেলওয়ে ফুটবল মাঠে জামালপুর ইউনিয়নে বিএনপির আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. হারুন অর রশিদ হারুন বক্তব্য দেন।
তিনি বলেন, ‘বিএনপির রাষ্ট্র ক্ষমতায় আসলে উপজেলায় মাদক ও সন্ত্রাস নির্মূল করা হবে। সময় এসেছে ভোটের অধিকার ফিরিয়ে আনার। আপনারা যারা অপকর্মের সাথে জড়িত, তারা সতর্ক হয়ে যায়। আমি অন্যায়কারীদের প্রশ্রয় দিবো না।’
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা ভাবছেন ভোটের পরে আমাদের কি হবে, আপনারা চিন্তা করবেন না। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে এদেশে সনাতনী সম্প্রদায়ের মানুষ নিরাপদে থাকবে।’
জামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আয়নাল হক দেওয়ানের সভাপতিত্বে জামালপুর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মীর মনিরুজ্জামান বাবুর সঞ্চালনায় পথসভায় বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, উপজেলা বিএনপির সহ সভাপতি জাফর আলী মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নাজমুল হোসেন সহ বিএনপি অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আশফাক