নারায়ণগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে প্রচারণা চালিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তারাবো পৌরসভার বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেছেন তিনি।
এসময় সভায় প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ভুঁইয়া বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রূপগঞ্জকে একটি আধুনিক উপজেলা করতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। আধুনিক ও স্বপ্নের রূপগঞ্জ গড়তে যা কিছু করা লাগে সবই করবো। রূপগঞ্জে কোনো ধর্মের লোকজনের মধ্যে বিরোধ থাকবেনা। সবাইকে নিয়ে কাজ করবো।
তিনি আরও বলেন, রূপগঞ্জে কোনো মাদক কারবারি থাকবেনা। সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত করা হবে। বিগত সরকারের আমলে অবৈধভাবে দখলে নেওয়া সকলের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
সভায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, উপজেলা বিএনপি নেতা আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, সালাহউদ্দিন দেওয়ান, আমিরুল হক ইমন,তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল