আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলার পূর্ব ৬ ইউনিয়ন বিএনপি কর্তৃক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.আর. মজিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাড. এমএ মান্নান।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও উপজেলা যুবদল নেতা মঞ্জুরুল আলম মজনুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মো. জসিম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন ভূইয়া শিশির, কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক কে.এম. মামুন অর রশিদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হাসান, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকী, সহ-সভাপতি মো. মলাই মিয়া, সহ-আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক রাজিব হাসান পাপ্পু, বিএনপি নেতা আলতাফ হোসেন বশির, বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন, শিবপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সাদেক মোল্লা, বিদ্যাকুট ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন বিশ্বাস, নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ, কাইতলা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল, শিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি রুকন উদ্দিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন