উৎসবমুখর পরিবেশে নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য সরকার ও জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) সৈয়দা নুরমহল আশরাফী এ কথা বলেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গজারিয়া উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের গজারিয়া উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
এ সময় তিনি বলেন, জাতীয় সংসদ ও গণভোট আয়োজনের জন্য পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য সরকার ও জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন।
বিডি প্রতিদিন/কেএইচটি