অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বরাবরই খোলামেলা ও সাহসী আলোচনার জন্য সংবাদের শিরোনামে জায়গা করে নেন তিনি। সম্প্রতি তিনি নিজের জীবনের পুরুষদের কথা বলে আলোচনার টেবিলে রয়েছেন। এ অভিনেত্রী স্পষ্ট করেছেন, তার আপত্তি পুরুষদের প্রতি নয়, বরং সমাজে প্রচলিত পুরুষতান্ত্রিক মানসিকতার প্রতি। তিনি বলেন, ‘আমাকে নিয়ে প্রায়ই এক বড় ভুল বোঝাবুঝি হয়। অনেকে ভাবে আমি নাকি পুরুষদের পছন্দ করি না। এটা সত্যি নয়। আমি যা পছন্দ করি না, তা হলো আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজ, আর সেই সমাজকে টিকিয়ে রাখা নারী-পুরুষ উভয়কেই।’ তিনি আরও জানান, পুরুষ মানুষকে ঘৃণা না করলেও তিনি পুরুষতন্ত্রকে কখনো মেনে নেন না।’ তিনি জীবনে গুরুত্বপূর্ণ কিছু পুরুষের প্রভাবের কথাও উল্লেখ করেছেন। তাদের মধ্যে প্রথমেই আসেন তার বাবা, যিনি নানা উপায়ে তাকে গড়ে তুলেছেন। এ ছাড়া বিশেষভাবে উল্লেখ করেছেন ‘রেহানা’ চলচ্চিত্রের পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদের নাম। বাঁধনের মতে, এ দুজন পুরুষ তার ব্যক্তিত্ব ও শিল্পী জীবনে গভীর প্রভাব ফেলেছেন। বাঁধনের অভিজ্ঞতা সব সময় ইতিবাচক ছিল না। জীবনে এমনও পুরুষ এসেছেন, যারা ছিলেন অসম্মানজনক, হিংস্র ও অমানবিক। কিন্তু তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। তিনি সর্বশেষ বলেছেন, ‘আমি পুরুষদের অপছন্দ করি না। আমি অপছন্দ করি পুরুষতন্ত্রকে। আর হ্যাঁ, আমি পুরুষদের ভালোবাসি।’
শিরোনাম
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা
- লাইব্রেরি ব্যবস্থাপনায় এআই প্রযুক্তি নতুন অধ্যায়ের সূচনা : প্রধান উপদেষ্টা
- বালিয়াকান্দিতে মহানাম যজ্ঞানুষ্ঠান
- এক নজরে তফসিল
- ফ্ল্যাট জালিয়াতি : টিউলিপের বিরুদ্ধে দুদকের চার্জশিট
- তফসিল ঘোষণায় যা বললেন সিইসি
- শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
- মীরসরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু
- প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি
- প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি
- 'তফসিল ঘোষণার পর রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবে'
- রুল খারিজ, জোট করলেও নিজ দলীয় প্রতীকেই ভোট করতে হবে : হাইকোর্ট
স্পষ্টবাদী বাঁধন
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর