সিরিয়ায় তুর্কি অভিযান, কুর্দিদের সহায়তা থেকে মার্কিনিদের পিছুটান এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে চলতে থাকা সীমাহীন যুদ্ধ সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করার প্রথম দিন থেকেই আমি বলে আসছি, এই সীমাহীন ও জ্ঞানহীন বিশেষ করে যেখানে আমেরিকার কোনো স্বার্থ নেই সেই যুদ্ধ আমি করতে চাই না।’ সূত্র : পার্সটুডে। গত বুধবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক যে অভিযান চালাচ্ছে তাকে আমেরিকা সঠিক বলে মনে করে না বরং এটা বাজে পরিকল্পনা। এর আগে ট্রাম্প প্রশাসন সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে অভিযান চালানোর ব্যাপারে সবুজ সংকেত দিলেও আমেরিকার ভিতর থেকে চাপে পড়েছেন ট্রাম্প। তারই ঘনিষ্ঠ সহযোগী এবং প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ট্রাম্প প্রশাসন নির্লজ্জভাবে কুর্দিদের পরিত্যাগ করেছে এবং এ কারণে নতুন করে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের উত্থান হতে পারে।
শিরোনাম
- যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২০
- আ. লীগের স্লোগান দিয়ে বিশৃঙ্খলা, সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা
- রাজধানীর সায়েদাবাদ ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬
- যাত্রাবাড়ীতে প্রতারণা করে রিকশাচালকদের কাছে টাকা আদায়, যুবক আটক
- রাজধানীতে ট্রাফিক তল্লাশিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
- চুক্তি অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবে আইএইএ: গ্রসি
- তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- ‘হতে পারে আমি ভুক্তভোগীদের পাশেই ছিলাম’, এপস্টাইন ইস্যুতে বিল গেটসের স্বীকারোক্তি
- মসজিদের ভেতরে ইমামের ঝুলন্ত লাশ, পাশে পাওয়া গেছে চিরকুট
- জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার
- বাংলা কিউআর : আর্থিক লেনদেনে আসবে বৈপ্লবিক পরিবর্তন
- ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে সিনেটে প্রথম প্রস্তাব পাস
- রামিসার মায়ের চিকিৎসায় বিএনপির উদ্যোগ, বিশেষজ্ঞ বোর্ড গঠনের সিদ্ধান্ত
- জার্মানিতে চুরির রেকর্ড, ক্ষতি ছাড়াল ৪.৩৩ বিলিয়ন ইউরো
- দেশের রপ্তানি আয় ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব : বাণিজ্যমন্ত্রী
- বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি পানামা ও ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত
- বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে
- ফিফাকে ‘চোর’ বলে বিশ্বকাপ থেকে ‘বহিষ্কার’ ধারাভাষ্যকার
- হঠাৎ ইনস্টাগ্রাম-ফেসবুকে বিভ্রাট! পরে স্বাভাবিক
আমেরিকার স্বার্থ না থাকলে যুদ্ধ করব না
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর