রাজধানীর ভাটারা এলাকা থেকে কলেজছাত্রকে অপহরণের পাঁচ দিন পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিম সুদীপ্ত রায় ভাটারার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। গতকাল তুরাগের দিয়াবাড়িতে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার টয়লেট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে, গত ৭ নভেম্বর ভাটারার শহীদ আবদুল আজিজ সড়কের কলেজ হোস্টেল থেকে তাকে অপহরণ করা হয়। ওইদিন রাতেই সুদীপ্তের পরিবারকে ফোন দিয়ে ৮০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরদিন ৮ নভেম্বর এ ঘটনায় ভাটারা থানায় অভিযোগ দায়ের করেন নিহতের বাবা হিমাংশু কুমার রায়। আইফোনের জন্য সুদীপ্তকে শ্বাসরোধে হত্যা করার কথা স্বীকার করেছে অভিযুক্তরা। পরবর্তীতে এ ঘটনায় ময়মনসিংহ থেকে অভিযুক্ত যোবায়ের ও আবদুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের একজন সুদীপ্তের এলাকার আরেকজনের বাড়ি নেত্রকোনায়। একটি আইফোন ছিনিয়ে নিতে সুদীপ্তকে অপহরণ করে তারা। আইফোন না দেওয়ায় ঘটনার দিন রাতেই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। গ্রেপ্তার দুজনই পরিকল্পনা করে সুদীপ্তকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল এ ঘটনায় ভাটারা থানায় একটি হত্যা মামলা হয়েছে। জানা গেছে, সুদীপ্তের বাড়ি দিনাজপুরের বোচাগঞ্জ থানার রনটি গ্রামে। গ্রেপ্তার দুজনই ভাটারায় থাকত এবং সুদীপ্তের পূর্ব পরিচিত ছিল। নিহতের বাবা হিমাংশু কুমার রায় অভিযোগ করেন, ৭ নভেম্বর বিকাল ৫টার দিকে মাকে ফোন করে বাইরে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে হোস্টেল থেকে বের হয় সুদীপ্ত। রাত ১০টার দিকে সুদীপ্ত তার মাকে ফোনে জানায়, সে মিরপুরে আছে এবং রাতেই হোস্টেলে ফিরবে।
শিরোনাম
- হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেফতার
- টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী
- ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলার মুখে কঠোর অবস্থানে বিবিসি
- ইনশাআল্লাহ, ২৫ ডিসেম্বর দেশে ফিরব : তারেক রহমান
- রক্তে কেনা ‘বিজয়’ শুধুই ফায়দা লোটার হাতিয়ার?
- শীতার্তের পাশে থাকুক মানবতার হাত
- হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র নরসিংদী থেকে উদ্ধার
- রায়হান রাফির ‘প্রেশার কুকার’-এ বুবলী
- কুড়িগ্রামে মর্যাদাপূর্ণ আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
- মা বাবাকে খুনের অভিযোগে গ্রেপ্তার নিক রাইনার
- এসআইআর খসড়া তালিকা প্রকাশ, বাদ গেছে ৫৮ লাখের বেশি ভোটারের নাম
- অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : চারদিনে গ্রেফতার ২৪৩৩
- সীমান্ত হত্যা বন্ধের বার্তা দিতেই বিজয় দিবসে ‘ফেলানী এভিনিউ’ উদ্বোধন : গণপূর্ত উপদেষ্টা
- মেসির সফরে বিশৃঙ্খলার জেরে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ
- মারামারিতে জড়ানো এক শিক্ষককে বরখাস্ত, আরেকজনকে শোকজ
- কাড়াকাড়ির পর রেকর্ড মূল্যে কলকাতায় মোস্তাফিজ
- বিজয় দিবসেও চবিতে উত্তেজনা
- জয়পুরহাটে বিএনপির বর্ণাঢ্য বিজয় র্যালি
- কক্সবাজারে জলাতঙ্কের টিকা পাচ্ছে ৩৫ হাজার কুকুর
- আইপিএলের নিলামে প্রশান্ত ও কার্তিকের রেকর্ড
আইফোনের জন্য কলেজছাত্রকে শ্বাসরোধে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
গোলাম আজম জাতির শ্রেষ্ঠ সন্তান হলে মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায় : মির্জা আব্বাস
১৫ ঘণ্টা আগে | রাজনীতি
৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, নিরাপত্তা নিশ্চিতে মমতার কড়া নির্দেশ
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
৩০ বছর যুক্তরাষ্ট্রে বসবাস, তবুও গ্রিন কার্ডের সাক্ষাৎকারে গিয়ে আটক ভারতীয় নারী!
৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম