ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। গতকাল ঢাকার এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার কংগ্রেসে অনলাইন ভোটাভুটির মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচিত হন তিনি। ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার বর্তমান সাধারণ সম্পাদক ও হুন্দাই গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা দক্ষিণ কোরিয়ার টমাস হানকে ২৯-৯ ভোটে পরাজিত করেছেন চপল। গতকাল কংগ্রেস শুরু হওয়ার আগেই বাংলাদেশ আর্চারি ফেডারেশনের এই প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের জয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সেই গুঞ্জনটাই সত্যি প্রমাণ করলেন ভোটাররা। চপল দুই মেয়াদে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সহসভাপতি পদেও দায়িত্ব পালন করেছেন। এবার আরও বড় দায়িত্ব পেলেন তিনি। চপল সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের আর্চারিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আগেই তিনি বলেছেন, নির্বাচিত হতে পারলে এশিয়ান আর্চারির উন্নয়নে ভূমিকা রাখবেন তিনি। দক্ষিণ কোরিয়া যে মানের আর্চার তৈরি করছে, তা দক্ষিণ এশিয়াতেও তৈরি করার ঘোষণা দেন চপল। বাংলাদেশ এ অঞ্চলে আর্চারির পথপ্রদর্শক হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি। কোনো ক্রীড়ায় এশিয়ান লেভেলের সংস্থায় সভাপতি হয়ে বাংলাদেশে এক বিরল রেকর্ডই গড়লেন তিনি।
শিরোনাম
- এশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ১৭৫০ ছাড়াল
- জনবল সংকট, সিলেটে নড়বড়ে ক্যান্সার চিকিৎসা
- ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান
- মেসির জাদুতে এমএলএস কাপ জয় মায়ামির
- তুরস্কে বাস–লরি সংঘর্ষে নিহত ৭, আহত ১১
- নির্বাচনের তফসিল নিয়ে ইসির বৈঠক আজ
- জুলাই অভ্যুত্থানে শহীদ ১১৪ জনের মরদেহ তোলা হচ্ছে আজ
- শিক্ষকদের শাটডাউন স্থগিত: প্রাথমিকে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু আজ
- আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল কানাডাও
- পশ্চিম তীর দখল নিয়ে ইসরায়েলকে সতর্ক করল জার্মানি
- বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার পরিস্থিতি কেমন?
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৭ ডিসেম্বর)
- এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ বন্যপশু পাচারকারী গ্রেফতার
- রাফা ক্রসিং নিয়ে ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান আরব দেশগুলোর
- ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৩
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ব্ল্যাক টি থেকে রুপার ঘোড়া, পুতিনকে উপহার দিয়ে চমকে দিলেন মোদি
- 'অভিষেক-আরাধ্যা নিয়েই ব্যস্ত আমি'
- চেরনোবিল আবার ঝুঁকিতে? ১৯৮৬’র দুঃস্বপ্ন কি ফিরে আসছে?
- বেগম জিয়া বাংলাদেশের গণতন্ত্রের আলোকবর্তিকা: শ্যামা ওবায়েদ
এশিয়ান আর্চারির সভাপতি বাংলাদেশের চপল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর