এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফার ঢাকা সফর স্থগিত করা হয়েছে। ২৩ নভেম্বর তাঁর আসার কথা ছিল। ব্যক্তিগত কারণ দেখিয়ে সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সালমান বিন ইব্রাহিমের সফর উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিভিন্ন কর্মসূচি ঠিক করেছিল। এখন তা থমকে গেল। পাকিস্তান সফর শেষে এএফসি সভাপতি ঢাকা আসার পূর্বসিডিউল ছিল। ঢাকায় এসে তিনি প্রথম দিন সময় কাটানোর কথা ছিল দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) কার্যালয়ে। বাফুফের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে সালমান ইব্রাহিম ব্যস্ত সময় পার করতেন। জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করতেন। যশোর শামসুল হুদা ফুটবল একাডেমি পরিদর্শনের কথা ছিল। এএফসি সভাপতির সফর স্থগিতের কারণে বাংলাদেশ ফুটবল উন্নয়নে এএফসির সহায়তায় উদ্যোগও ঝুলে গেল। সাফ নতুন লোগো উন্মোচনের পরিকল্পনাও নেওয়া হয়েছিল। তাও এখন অনিশ্চয়তার মুখে। সাফের দপ্তর থেকে অবশ্য বলা হয়েছে লোগো উন্মোচনটা খুবই জরুরি। তাই অন্য কাউকে প্রধান অতিথি করে কাজটি করা যায় কি না তা নিয়ে তারা বৈঠকে বসবেন। কারণ এএফসি সভাপতি এতটা ব্যস্ত সময় পার করেন যে, একবার সফর স্থগিত হলে নতুন সিডিউল বের করা মুশকিল। এতদিন তো লোগো উন্মোচন থেমে থাকতে পারে না।
শিরোনাম
- ইলেকশন হবে ইনশাআল্লাহ, কোনো শঙ্কা নেই: সিইসি
- চাঁপাইনবাবগঞ্জে প্রবীণদের মাঝে কম্বল বিতরণ
- পুষ্পা টু ছাড়িয়ে গেল রণবীরের ধুরন্ধর
- প্রবাসীদের নিবন্ধন ৪ লাখ ছাড়াল
- মুসলিম যুবকের সাহসিকতায় বহু প্রাণ রক্ষা অস্ট্রেলিয়ার সৈকতে
- জামায়াতের নেতারা অনুষ্ঠানে, বর্জন করলেন মুক্তিযোদ্ধারা
- শততম উইকেট নিয়ে অনন্য কীর্তি ভারতীয় অলরাউন্ডারের
- হংকংয়ে জাতীয় নিরাপত্তা মামলায় জিমি লাই দোষী সাব্যস্ত
- কলম্বিয়ায় শিক্ষার্থীদের বাস খাদে পড়ে নিহত ১৭, আহত ২০
- পিঁয়াজ আমদানির অনুমতি আরও বাড়ল
- দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে হাদিকে
- বাবা ও ছেলে মিলে ঘটিয়েছে অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলা, নিহত ১৬
- নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ইসির চিঠি
- হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা
- ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছেন জামায়াতের প্রার্থী
- এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে
- কুষ্টিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
- চট্টগ্রামে ছিনতাইকারীর হাতে যুবক নিহতের ঘটনায় গ্রেফতার ২
- ‘তরুণরা বিশ্বাস করে রাজনীতি কোনো ব্যবসা নয় জনসেবা’
- প্রধান উপদেষ্টাকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শোক প্রকাশ
এএফসি সভাপতির ঢাকা সফর স্থগিত
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর