শিরোনাম
প্রকাশ: ০০:৫৯, বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

অনায়াস জয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
অনায়াস জয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

নাদ্রে বার্গারের দারুণ বোলিংয়ের পর টোনি ডি জোর্জির শতকে অনায়াস জয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওয়ানডেতে একপেশে লড়াইয়ে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জয় ৮ উইকেটে। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।

জোহান্সবার্গে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১১৬ রানে গুটিয়ে ৮ উইকেটে ম্যাচ জেতা ভারত গেবেখায় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) অলআউট হয় ২১১ রানে। স্বাগতিকরা লক্ষ্য ছুঁয়ে ফেলে ৪৫ বল হাতে রেখে।

এদিন পেসারদের জন্য সহায়তা ছিল উইকেটে। তবে ব্যাটিংয়ের জন্য খুব কঠিন ছিল না মোটেও। ভারতের মাত্র দুইজন ছুঁতে পারেন পঞ্চাশ রান। সাই সুদার্শানের ৮৩ বলে ৬২ ও লোকেশ রাহুলের ৬৪ বলে ৫৬ ছাড়া আর কেউ ২০ রানও করতে পারেননি।

সিম-সুইং-বাউন্সের মিশেলে দারুণ বোলিং প্রদর্শনী মেলে ধরেন বার্গার। ক্যারিয়ারে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নেমে ৩০ রানে তার শিকার ৩ উইকেট। ৬০ বলের ৪৬টিই ‘ডট’ খেলান ২৮ বছর বয়সী বাঁহাতি পেসার।

আরেক বাঁহাতি পেসার ৩৩ বছর বয়সী বিউরান হেনড্রিকসও নিয়ন্ত্রিত বোলিং করেন। অন্যদের চোটে সিরিজের মাঝপথে সুযোগ পান তিনি। প্রায় আড়াই বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে ৩৪ রানে তার শিকার ২ উইকেট।

ব্যাটিংয়ে প্রোটিয়াদের নায়ক ২৬ বছর বয়সী ওপেনার ডি জোর্জি। ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডেতে প্রথম শতকে ১২২ বলে অপরাজিত ১১৯ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা তিনিই। তার ইনিংসটি সাজানো ৯ চার ও ৬ ছক্কায়। আরেক ওপেনার রিজা হেনড্রিকস ৮১ বলে ৭ চারে করেন ৫২ রান।

সেন্ট জর্জেস পার্কে ছোট লক্ষ্য তাড়ায় ১৩০ রানের উদ্বোধনী জুটিতে সুর বেঁধে দেন এই দুইজন। যদিও তাদের জুটি ভাঙতে পারত ৫ রানে। হেনড্রিকসের খানিকটা কঠিন ক্যাচ নিতে পারেননি কিপার সাঞ্জু স্যামসন। পঞ্চম ওভারে দ্বিতীয় স্লিপে তুলনামূলক সহজ ক্যাচ ফেলেন রুতুরাজ গায়কোয়াড়। দুই দফা বেঁচে গিয়ে হেনড্রিকস ফিফটি করেন ৭১ বলে। তার আগেই ডি জোর্জি পঞ্চাশ স্পর্শ করেন, ৫৫ বলে।

হেনড্রিকসকে ফিরিয়ে বড় জুটি ভাঙেন আর্শদিপ সিং। ডি জোর্জি এরপর ৭৬ রানের আরেকটি বড় জুটি গড়েন রাসি ফন ডার ডাসেনের সঙ্গে। ৯৯ থেকে তিলাক ভার্মার বলে দুই রান নেওয়ার পথে শতকে পা রাখেন তিনি ১০৯ বলে।

জয় থেকে ৬ রান দূরে থাকতে ৫১ বলে ৩৬ রান করে আউট হন ফন ডাসেন। ওয়ানডে অভিষেকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার বল হাতে নিয়ে তৃতীয় বলে উইকেটটি পান ব্যাটসম্যান রিঙ্কু সিং।
ডি জোর্জি মাঠ ছাড়েন দলের জয় সঙ্গী করে। সুদার্শানকে ছক্কায় উড়িয়ে ম্যাচের ইতি টেনে দেন তিনি। মুকেশ কুমার বল মুঠোবন্দী করে চলে যান বাউন্ডারির বাইরে!

শেষের মতো শুরুটাও ভালো হয় দক্ষিণ আফ্রিকার। টস হেরে ব্যাটিংয়ে নামে ভারত। ম্যাচের প্রথম বলে চার মেরে দ্বিতীয় বলে আউট হয়ে যান রুতুরাজ। তাকে এলবিডব্লিউ করে প্রথম শিকার ধরেন বার্গার।
দ্বিতীয় উইকেটে তিলাককে নিয়ে ৪২ রানের জুটি গড়ে ফেলেন সুদার্শান। দ্বিতীয় স্পেলে ফিরে তিলাককে শর্ট বলে ফিরিয়ে এই জুটিও ভাঙেন বার্গার। এরপর ইনিংসের সেরা ৬৮ রানের জুটি ভারত পায় সুদার্শান ও রাহুলের ব্যাটে। অভিষেকের পর দ্বিতীয় ম্যাচেও সুদার্শান স্পর্শ করেন পঞ্চাশ, ৬৫ বলে। এরপর আর ইনিংস বেশিদূর টেনে নিতে পারেননি তিনি। ৭ চার ও এক ছক্কায় গড়া তার ৬২ রানের ইনিংস।

স্যামসন ফেরেন ২৩ বলে ১২ রান করে। রাহুল ছিলেন বলে তখনও ভালো কিছুর আশায় ছিল ভারত। ৩৫ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৬৩ রান। পরের ওভারে বার্গারের বলে রাহুলের বিদায়ের পরই পথ হারিয়ে বসে সফরকারীরা। টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত পথচলায় ওয়ানডে অভিষেকে ভালো কিছুর ইঙ্গিত দেন রিঙ্কু। তবে বেশিক্ষণ টেকেননি তিনি। ১৪ বলে ২ চার ও এক ছক্কায় থামেন ১৭ রানে। ১৮৬ রানে ৮ উইকেট হারিয়ে দুইশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে ভারত। আর্শদিপের ১৭ বলে ১৮ রানের সুবাদে কোনোমতে ২১১ পর্যন্ত যেতে পারে তারা। সেই রান যথেষ্ট হলো না জোর্জির দারুণ ব্যাটিংয়ের সামনে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) পার্লে তৃতীয় ম্যাচে হবে সিরিজের ফয়সালা।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৪৬.২ ওভারে ২১১ (রুতুরাজ ৪, সুদার্শান ৬২, তিলাক ১০, রাহুল ৫৬, স্যামসন ১২, রিঙ্কু ১৭, আকসার ৭, কুলদিপ ১, আর্শদিপ ১৮, আভেশ ৯, মুকেশ ৪*; বার্গার ১০-০-৩০-৩, বিউরান হেনড্রিকস ৯.২-১-৩৪-২, মুল্ডার ৪-০-১৯-০, মহারাজ ১০-০-৫১-২, মার্করাম ৪-০-২৮-১)

দক্ষিণ আফ্রিকা: ৪২.৩ ওভারে ২১৫/২ (রিজা হেনড্রিকস ৫২, ডি জোর্জি ১১৯*, ফন ডাসেন ৩৬, মার্করাম ২*; মুকেশ ৮-২-৪৬-০, আর্শদিপ ৮-০-২৮-১, আভেশ ৮-০-৪৩-০, আকসার ৬-০-২২-০, কুলদিপ ৮-০-৪৮-০, তিলাক ৩-০-১৮-০, রিঙ্কু ১-০-২-১, সুদার্শান ০.৩-০-৮-০)

ফল: দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী

সিরিজ: তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা

ম্যান অব দা ম্যাচ: টোনি ডি জোর্জি

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর
দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ

নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেল বেলজিয়াম

রামিনের গোলে সমতায় ফিরল ইরান
রামিনের গোলে সমতায় ফিরল ইরান
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

দ্বিতীয়ার্ধে গোলকিপার বদলাল উরুগুয়ে
দ্বিতীয়ার্ধে গোলকিপার বদলাল উরুগুয়ে
প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেপ ভার্দে–সৌদি আরব

সর্বশেষ খবর
সবুজে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে আনন্দ মোহন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

এই মাত্র | বসুন্ধরা শুভসংঘ

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৬৩
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৬৩

৮ মিনিট আগে | নগর জীবন

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর

৯ মিনিট আগে | মাঠে ময়দানে

স্বর্ণের পর বাড়লো রুপার দামও
স্বর্ণের পর বাড়লো রুপার দামও

১১ মিনিট আগে | অর্থনীতি

ইসরায়েল-লেবানন চুক্তির ১৪ দফা রূপরেখা প্রকাশ যুক্তরাষ্ট্রের

১১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের ফল উৎসব

১৭ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

সোনাগাজীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

২৪ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

মোংলা নদীতে ফেরি চলাচলের উদ্বোধন
মোংলা নদীতে ফেরি চলাচলের উদ্বোধন

২৮ মিনিট আগে | দেশগ্রাম

কুমিল্লায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২

৩৩ মিনিট আগে | দেশগ্রাম

নিরাপদ সড়ক ও শব্দ দূষণ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক কর্মসূচি

৩৭ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

বাড়লো স্বর্ণের দাম, ভরি কত?
বাড়লো স্বর্ণের দাম, ভরি কত?

৪২ মিনিট আগে | অর্থনীতি

বর্ষার প্রভাবে ঢাকার বায়ুমানে উন্নতি, দূষণে শীর্ষে জাকার্তা

৫৩ মিনিট আগে | নগর জীবন

হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭  বাংলাদেশি
হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭  বাংলাদেশি

১ ঘণ্টা আগে | ইসলামী জীবন

মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ

১ ঘণ্টা আগে | কৃষি ও প্রকৃতি

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান

১ ঘণ্টা আগে | অর্থনীতি

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

১ ঘণ্টা আগে | জাতীয়

পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ
গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেল বেলজিয়াম
নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেল বেলজিয়াম

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বনানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত
বনানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত

২ ঘণ্টা আগে | নগর জীবন

রামিনের গোলে সমতায় ফিরল ইরান
রামিনের গোলে সমতায় ফিরল ইরান

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’
যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’

২ ঘণ্টা আগে | শোবিজ

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

২ ঘণ্টা আগে | জাতীয়

রাজস্ব-জিডিপি অনুপাত ১০.৭ শতাংশে নিতে চায় এনবিআর

২ ঘণ্টা আগে | অর্থনীতি

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
দোষী হলে সিয়ার ফাঁসি চান তার বাবা-মাও
দোষী হলে সিয়ার ফাঁসি চান তার বাবা-মাও

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৩ ঘণ্টা আগে | জাতীয়

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিসিবির অর্থায়ন বন্ধে আইসিসির দ্বারস্থ আমিনুল

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, নকআউটে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড?

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

২ ঘণ্টা আগে | জাতীয়

দুবাই কবে বেনজীরকে ফিরিয়ে দিচ্ছে?
দুবাই কবে বেনজীরকে ফিরিয়ে দিচ্ছে?

২১ ঘণ্টা আগে | জাতীয়

পর্যটন ভিসা চালুর খবরে কলকাতায় স্বস্তির হাওয়া, যা বলছেন ব্যবসায়ীরা

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আসিমকে হত্যার কথিত পরিকল্পনা ঘিরে বিতর্ক, কী বলছে পাকিস্তান

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি সরিয়ে নিচ্ছে আমেরিকা?
ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি সরিয়ে নিচ্ছে আমেরিকা?

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে
যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে?

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা
ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা
ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের
৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মিশরের ৯২ বছরের অপেক্ষা শেষ হবে, নাকি ইতিহাস গড়বে ইরান

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রথমবারের মতো ‘অপারেশন সিন্দুর’-এ নিহত সেনাদের নাম প্রকাশ করল ভারত

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

১৫ ঘণ্টা আগে | নগর জীবন

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

১ ঘণ্টা আগে | জাতীয়

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১৫ ঘণ্টা আগে | জাতীয়

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

১৯ ঘণ্টা আগে | জাতীয়

রাম মন্দিরে দানের কোটি কোটি রুপি আত্মসাৎ, ভারতজুড়ে তোলপাড়

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া
যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এবার ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প
এবার ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক