শিরোনাম
- দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
- ইসরায়েল-লেবানন চুক্তির ১৪ দফা রূপরেখা প্রকাশ যুক্তরাষ্ট্রের
- কুমিল্লায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২
- বর্ষার প্রভাবে ঢাকার বায়ুমানে উন্নতি, দূষণে শীর্ষে জাকার্তা
- মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
- আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
- এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
- গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ
- যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’
- ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
- ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
- পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া
- চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প
- হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
- উরুগুয়ের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন
- ইরাককে ৫-০ গোলে উড়িয়ে আশা বাঁচিয়ে রাখল সেনেগাল
- ডেম্বেলের হ্যাটট্রিকে গ্রুপ সেরা হয়ে নকআউটে ফ্রান্স
‘জাতীয় স্বার্থ’ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে সামহোয়ারইন ব্লগ বন্ধ
অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
‘জাতীয় স্বার্থ’ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে দেশের প্রথম ও জনপ্রিয় কমিউনিটি ব্লগ সামহোয়ারইন ব্লগ বন্ধ করে দিয়েছে সরকার। অশ্লীলতা ও জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যেই ব্লগটি বন্ধ করে তারা।
সম্প্রতি বিটিআরসি দেশের সবগুলো আইআইজি-কে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) অশ্লীলতা ও জুয়ার ওয়েবসাইট ব্লক করতে ১৭ ফেব্রুয়ারি একটি তালিকা পাঠায় বিটিআরসি। সেই তালিকায় রয়েছে ব্লগটি।
তবে ব্লগের লেখকরা বলেছেন, অসত্য তথ্যের ভিত্তিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নেতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। এতে সচেতন লেখক ও নাগরিক হিসেবে তারা হতবাক।
ঠিক কী কারণে ব্লগটিকে ব্লক করার সিদ্ধান্ত নেয়া হলো, সে নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও পুলিশের সাইবার অপরাধ দমন বিভাগ কেউ পরিষ্কারভাবে কিছু বলছে না।
এ বিষয়ে গণমাধ্যমকে বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন খান বলেন, ‘জাতীয় স্বার্থপরিপন্থী’ কর্মকাণ্ড করার দায়ে ব্লগটি ব্লক করে দেয়ার নির্দেশনা আসে। তার ভিত্তিতেই টেকনিক্যাল বডি হিসেবে বিটিআরসি তার কাজ করেছে।
এদিকে সামহোয়ারইন ব্লগ বন্ধের প্রতিবাদে ব্লগের ৩৩ লেখক একটি বিবৃতি দিয়েছেন। তারা বলেন, ব্লগটি বন্ধের হঠকারী সিদ্ধান্তে তারা স্তম্ভিত, মর্মাহত ও উদ্বিগ্ন বোধ করছেন।
ব্লগটি ন্যাশনাল ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড- ২০১১ এবং ই-এশিয়া ইনোভেশন অ্যাওয়ার্ড- ২০১১ সহ আন্তর্জাতিক ও জাতীয়ভাবে পুরস্কৃত এবং স্বীকৃতি লাভ করছে। বাংলা ভাষার প্রথম কমিউনিটি ব্লগ হিসেবে ২০০৫ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে যাত্রা শুরু করে সামহোয়ারইন ব্লগ। ব্লগটি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের ফল উৎসব
৩০ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ
নিরাপদ সড়ক ও শব্দ দূষণ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক কর্মসূচি
৫০ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ
স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, নকআউটে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড?
২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি সরিয়ে নিচ্ছে আমেরিকা?
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম