শিরোনাম
প্রকাশ: ১৭:৪৭, বুধবার, ২০ মার্চ, ২০১৯

বিবিসি'র প্রতিবেদন

পাসওয়ার্ডের উদ্ভাবন ও হ্যাক করার ইতিহাস

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
পাসওয়ার্ডের উদ্ভাবন ও হ্যাক করার ইতিহাস

১৯৬২ সালে এমন একটি জিনিস আবিষ্কার হয় যা বর্তমান পৃথিবীর সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলোর একটি এবং অনেকেই হয়তো বলবেন, এটি আধুনিক জীবনের সবচেয়ে বিরক্তিকর একটি জিনিসও বটে।

আর সেটা হলো পাসওয়ার্ড - কম্পিউটারের পাসওয়ার্ড।

ততদিনে পৃথিবীতে কম্পিউটার চালু হয়ে গেছে এবং মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে উঠেছে এই যন্ত্রটি। কিন্তু তখনও এর নিরাপত্তার জন্যে সেরকম কোনও ব্যবস্থা গড়ে ওঠেনি।

সেসময় এই নিরাপত্তার এক উপায় বের করলো যুক্তরাষ্ট্রের প্রখ্যাত এক শিক্ষা প্রতিষ্ঠান- ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি বা এমআইটি। এই ব্যবস্থাটিই আজকের দিনের পাসওয়ার্ড।

পাসওয়ার্ড উদ্ভাবন

কম্পিউটার অ্যানালিস্ট অ্যালান শেয়ার বলছেন, "সেসময় কম্পিউটার ব্যবহার করার জন্যে একটা অ্যাকাউন্ট নম্বর ছিল। তখন অবশ্য ‌সেটাকে বলা হতো প্রবলেম নম্বর। আজকের দিনে সেটা হবে ইউজার আইডি বা ব্যবহারকারীর নম্বর।"

এই নম্বর ব্যবহার করে একজন কম্পিউটার ব্যবহারকারী টেলিফোনের মাধ্যমে পৃথিবীর যেকোনো স্থান থেকে তার কম্পিউটারের সাথে যুক্ত হতে পারতেন। এমআইটির উদ্ভাবিত এই প্রযুক্তির নাম ছিল টাইম শেয়ারিং সিস্টেম।

এর উদ্দেশ্য ছিল যেকোনো স্থান থেকে একটি কম্পিউটারকে ব্যবহার করতে পারা।

এই পাসওয়ার্ড সিস্টেম যারা প্রথমবারের মতো ব্যবহার করেছিলেন তাদেরই একজন ছিলেন এই অ্যালান শেয়ার। সেসময় তিনি এমআইটিতে পিএইচডি করছিলেন। তিনি বলেন, "এমআইটির একদল লোক মিলে এই সিস্টেমটা তৈরি করেছিল। ওই সিস্টেম প্রোগ্রামিং-এর নেতা ছিলেন ফার্নান্দো কোরবাতো। সিস্টেমের নিরাপত্তার জন্যে তার নেতৃত্বে তখন কিছু পাসওয়ার্ড তৈরি করা হলো।"

কম্পিউটিং আর স্মার্টফোনের মতো অত্যাধুনিক প্রযুক্তির যুগে আজকাল সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জরুরী বিষয় হয়ে উঠেছে এসবের নিরাপত্তা, যার সূচনা হয়েছিল গত শতাব্দীর ষাটের দশকের শুরুতে।

"এই পাসওয়ার্ডের উদ্দেশ্য হলো- কেউ যখন কোন একটি কম্পিউটারে লগ ইন করবে তাকে চিনতে পারা। যতো দূর মনে করতে পারি লগ অন কমান্ড দিয়ে তখন আমাদেরকে একটা কম্পিউটারে লগ ইন করতে হতো। তখনই লগ অন, লগ ইন এসব শব্দের উদ্ভাবন ঘটলো," - বলেন মি. শেয়ার।

লগ ইনের জন্যে কিছু নম্বর দিয়ে এই পাসওয়ার্ড তৈরি করা হলো।

তিনি বলেন, "টাইম শেয়ারিং সিস্টেমে যারা কাজ করতো তাদের জন্যে নির্দিষ্ট কিছু সময় বরাদ্দ করা থাকতো। সময় শেষ হয়ে গেলে তারা আর ওই কম্পিউটারে লগ ইন করতে পারতো না। এটা নিশ্চিত করতেই পাসওয়ার্ড ব্যবস্থা চালু করা হয়েছিল - যাতে নিজের সময় পার হয়ে যাওয়ার পর অন্যের জন্যে নির্ধারিত সময়ে কেউ কম্পিউটার ব্যবহার করতে না পারেন।"

পাসওয়ার্ডের গোপনীয়তা

পাসওয়ার্ডটি নিশ্চিত করে দিতো কম্পিউটার ব্যবহারকারীর পরিচয় এবং তিনি কতক্ষণ ধরে কম্পিউটারটি ব্যবহার করেছেন।

কিন্তু তখনও কি তাদের মনে এই ধারণা তৈরি হয়েছিল যে এসব পাসওয়ার্ড শুধুমাত্র তার নিজের এবং এটাকে গোপন রাখতে হবে?

এই প্রশ্নের জবাবে অ্যালেন শেয়ার বলেন যে তিনি সেরকম কিছু মনে করতে পারছেন না।

"একজন আরেকজনকে এবিষয়ে কিছু বলেছে বলে আমার মনে নেই। তারা তো খুবই মেধাবী লোক ছিলেন। তাদেরকে আলাদা করে বলার কোন প্রয়োজন ছিল না যে পাসওয়ার্ড গোপন রাখতে হবে। এটা তো একজনকে তার ওয়ালেটে টাকা রাখতে বলার মতো।"

এই পাসওয়ার্ড ব্যবস্থা এমআইটির সব গবেষক মেনে নিয়েছিল। তারা সবাই জানতো যে লগ ইন করতে হলে তার একটি পাসওয়ার্ড লাগবে। কিন্তু 'একটা পাসওয়ার্ড মানে একজন মানুষের পরিচয়' তখনও এরকম কোন বিষয় ছিল না। এটাকে কারিগরি একটি বিষয় বলেই মনে করা হতো।"

তবে পাসওয়ার্ড যে একেবারেই নতুন একটি বিষয় একথা বলা যাবে না। কারণ এর আগেও এই পাসওয়ার্ডের ব্যবহার ছিল। বিশেষ করে যুদ্ধের সময়।

প্রথম হ্যাকিং

যেকোনো নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলতে যেমন কিছু সময়ের দরকার হয়, ঠিক তেমনটা ঘটলো কম্পিউটার পাসওয়ার্ডের ক্ষেত্রেও। তাহলে কোন ব্যক্তি প্রথমবারের মতো এই কম্পিউটার পাসওয়ার্ড হ্যাক করেছিল?

এই কাজটা করেছিলেন আর কেউ নন, অ্যালান শেয়ার নিজেই।

"পিএইচডি গবেষণার অংশ হিসেব টাইম শেয়ারিং সিস্টেম কতোটা কার্যকরী ছিল আমি সেটা নিয়ে কাজ করছিলাম। যেমন ব্যবহারকারীদের রেসপন্স টাইম কতোটুকু ছিল, কোন কিছুতে সাড়া দিতে একজন ব্যবহারকারীর কতো সময় লাগতো, তারা আসলে কী করছিল, তাদের প্রোগ্রাম কতো বড় ছিল ইত্যাদি নানা বিষয়ে আমি কাজ করতাম।"

তিনি বলেন, "এসব করার জন্যে অপারেটিং সিস্টেমে আমার একটা এক্সেস ছিল। সমস্যা হলো আমার জন্যে হয়তো বরাদ্দ ছিল মাত্র ১০ ঘণ্টা কিন্তু আমি তারচেয়েও আরো বেশি সময় কম্পিউটারে কাজ করতে চাইতাম। কিন্তু তারা তো আমাকে সেই সময় দিতে চাইতো না। তখন আমি একটা কাজ করলাম যাতে আমি আরো বেশি সময় ধরে কম্পিউটার ব্যবহার করতে পারি।"

"আমি তাদেরকে দেখালাম যে আমি যতোটুকু সময় কম্পিউটার ব্যবহার করেছিলাম সেটা ছিল শূন্য ঘণ্টা। তখন তারা আমাকে ওই অপারেটিং সিস্টেম ব্যবহার করার জন্যে আবারও অনুমতি দিতো।"

কিভাবে করলেন এই কারসাজি?

অ্যালেন শেয়ার বলেন, "আমাদের একটা পাসওয়ার্ড ফাইল ছিল যার নাম আমি জানতাম। নামটা ছিল 'ইউজার অ্যাকাউন্ট সিক্রেট।' আমি দেখলাম যে সিক্রেট শব্দটির বানান উল্টো করে লেখা। তখন আমি ভাবলাম আমি তো আসলে ওই ফাইলের একটা প্রিন্ট নিতে পারি। পাসওয়ার্ডের তালিকা থেকে আমি সবকটা পাসওয়ার্ড নিয়ে নিলাম এবং তারপর থেকে আমি যখন ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা, এই সিস্টেম ব্যবহার করতে পারতাম। আর সেটা করতাম আমার ব্যবহৃত সময় শূন্য দেখানোর মাধ্যমে।"

এমআইটিতে টাইম শেয়ারিং সিস্টেম এবং তার কম্পিউটার ব্যবহারের জন্যে অর্থ দিতো এডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নামের একটি সংস্থা। অ্যালান শেয়ার তখন তাদের সাথে একটি সমঝোতায় পৌঁছালেন।

"যিনি এসব খরচের মূল দায়িত্বে ছিলেন তাকে ফোন করে আমি যা করেছি সেটা তাকে বলে দিলাম। এই অপরাধ থেকে আমি মুক্তি চাইলাম তার কাছে এবং বললাম আমার কাছে যেসব পাসওয়ার্ড আছে সেগুলো তাকে পাঠিয়ে দেব। তিনি তাতে রাজি হলেন।"

এখন যেমন আমাদের দৈনন্দিন জীবনে পাসওয়ার্ডের দরকার হয় তখনও পর্যন্ত বিষয়টা সেরকম ছিল না। কিন্তু সেরকম কিছু যে হতে যাচ্ছে সেটা তখন থেকেই আঁচ করা যাচ্ছিল।

"ষাটের দশকের মাঝামাঝি আপনি যদি কোন বিমানবন্দরে এজেন্ট হিসেবে কাজ করতেন তখনও আপনার পাসওয়ার্ডের দরকার হতো। রিজার্ভেশন, বোর্ডিং কার্ড এসবের জন্যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হতো। সত্তরের দশকে ব্যাঙ্কেও পাসওয়ার্ড ব্যবহার করে এই লগ অন সিস্টেম চালু হলো। তারপর আশির দশকে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে যখন একটি মাত্র কম্পিউটার বহু মানুষ ব্যবহার করতে শুরু করলো তখন সেখানেও পাসওয়ার্ড সিস্টেম চালু হয়ে গেল," বলেন অ্যালান শেয়ার।

এমআইটি শেষে মি. শেয়ার আইবিএমে কাজ করেছিলেন - যেখানে তিনি তৈরি করেছিলেন যোগাযোগের সফটওয়্যার থেকে শুরু করে মিনি কম্পিউটারে ব্যবহারের জন্যে নানা রকমের অ্যাপস।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর
কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ গড়তে একসঙ্গে কাজ করার চুক্তি
কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ গড়তে একসঙ্গে কাজ করার চুক্তি
এআই কি সত্যি কেনাকাটা ও ভ্রমণের বুকিং করতে পারে?
এআই কি সত্যি কেনাকাটা ও ভ্রমণের বুকিং করতে পারে?
শেয়ার বাজারে আসতে ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে পারে ওপেনএআই
শেয়ার বাজারে আসতে ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে পারে ওপেনএআই
সুপার কম্পিউটারে চীনের বাজিমাত
সুপার কম্পিউটারে চীনের বাজিমাত
ম্যাকবুক ও আইপ্যাডের দাম বাড়াল অ্যাপল
ম্যাকবুক ও আইপ্যাডের দাম বাড়াল অ্যাপল
বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি
বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি
সাইবার নিরাপত্তা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে 'ফিনিক্স সামিট ২০২৬'
সাইবার নিরাপত্তা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে 'ফিনিক্স সামিট ২০২৬'
অচেনা নম্বরের মেসেজ চেনা সহজ করবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
অচেনা নম্বরের মেসেজ চেনা সহজ করবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
মানুষের কাছ থেকে বর্ণবাদ ও লিঙ্গবৈষম্য শিখছে এআই: জাতিসংঘের প্রতিবেদন
মানুষের কাছ থেকে বর্ণবাদ ও লিঙ্গবৈষম্য শিখছে এআই: জাতিসংঘের প্রতিবেদন
যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের দখলে
যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের দখলে
চীনের মানবসদৃশ রোবট জাপান ‘দখল’ করছে?
চীনের মানবসদৃশ রোবট জাপান ‘দখল’ করছে?
হঠাৎ ইনস্টাগ্রাম-ফেসবুকে বিভ্রাট! পরে স্বাভাবিক
হঠাৎ ইনস্টাগ্রাম-ফেসবুকে বিভ্রাট! পরে স্বাভাবিক
সর্বশেষ খবর
বাঞ্ছারামপুরে মাদকবিরোধী দিবসে র‌্যালি ও আলোচনা সভা
বাঞ্ছারামপুরে মাদকবিরোধী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

১ মিনিট আগে | দেশগ্রাম

অলিম্পিক ডে উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত
অলিম্পিক ডে উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

৫ মিনিট আগে | জাতীয়

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

৯ মিনিট আগে | নগর জীবন

সবুজে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে আনন্দ মোহন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি
সবুজে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে আনন্দ মোহন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

১২ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৬৩
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৬৩

২১ মিনিট আগে | নগর জীবন

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর

২২ মিনিট আগে | মাঠে ময়দানে

স্বর্ণের পর বাড়লো রুপার দামও
স্বর্ণের পর বাড়লো রুপার দামও

২৪ মিনিট আগে | অর্থনীতি

ইসরায়েল-লেবানন চুক্তির ১৪ দফা রূপরেখা প্রকাশ যুক্তরাষ্ট্রের
ইসরায়েল-লেবানন চুক্তির ১৪ দফা রূপরেখা প্রকাশ যুক্তরাষ্ট্রের

২৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের ফল উৎসব
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের ফল উৎসব

৩০ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

সোনাগাজীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
সোনাগাজীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

৩৬ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

মোংলা নদীতে ফেরি চলাচলের উদ্বোধন
মোংলা নদীতে ফেরি চলাচলের উদ্বোধন

৪১ মিনিট আগে | দেশগ্রাম

কুমিল্লায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২
কুমিল্লায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২

৪৬ মিনিট আগে | দেশগ্রাম

নিরাপদ সড়ক ও শব্দ দূষণ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক কর্মসূচি
নিরাপদ সড়ক ও শব্দ দূষণ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক কর্মসূচি

৫০ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

বাড়লো স্বর্ণের দাম, ভরি কত?
বাড়লো স্বর্ণের দাম, ভরি কত?

৫৫ মিনিট আগে | অর্থনীতি

বর্ষার প্রভাবে ঢাকার বায়ুমানে উন্নতি, দূষণে শীর্ষে জাকার্তা
বর্ষার প্রভাবে ঢাকার বায়ুমানে উন্নতি, দূষণে শীর্ষে জাকার্তা

১ ঘণ্টা আগে | নগর জীবন

হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭  বাংলাদেশি
হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭  বাংলাদেশি

১ ঘণ্টা আগে | ইসলামী জীবন

মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ
মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ

১ ঘণ্টা আগে | কৃষি ও প্রকৃতি

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান
ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান

১ ঘণ্টা আগে | অর্থনীতি

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

১ ঘণ্টা আগে | জাতীয়

পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা
পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ
গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেল বেলজিয়াম
নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেল বেলজিয়াম

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বনানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত
বনানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত

২ ঘণ্টা আগে | নগর জীবন

রামিনের গোলে সমতায় ফিরল ইরান
রামিনের গোলে সমতায় ফিরল ইরান

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’
যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’

২ ঘণ্টা আগে | শোবিজ

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

২ ঘণ্টা আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
দোষী হলে সিয়ার ফাঁসি চান তার বাবা-মাও
দোষী হলে সিয়ার ফাঁসি চান তার বাবা-মাও

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস
আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৩ ঘণ্টা আগে | জাতীয়

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিসিবির অর্থায়ন বন্ধে আইসিসির দ্বারস্থ আমিনুল
বিসিবির অর্থায়ন বন্ধে আইসিসির দ্বারস্থ আমিনুল

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

২ ঘণ্টা আগে | জাতীয়

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, নকআউটে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড?
স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, নকআউটে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড?

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দুবাই কবে বেনজীরকে ফিরিয়ে দিচ্ছে?
দুবাই কবে বেনজীরকে ফিরিয়ে দিচ্ছে?

২১ ঘণ্টা আগে | জাতীয়

পর্যটন ভিসা চালুর খবরে কলকাতায় স্বস্তির হাওয়া, যা বলছেন ব্যবসায়ীরা
পর্যটন ভিসা চালুর খবরে কলকাতায় স্বস্তির হাওয়া, যা বলছেন ব্যবসায়ীরা

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আসিমকে হত্যার কথিত পরিকল্পনা ঘিরে বিতর্ক, কী বলছে পাকিস্তান
আসিমকে হত্যার কথিত পরিকল্পনা ঘিরে বিতর্ক, কী বলছে পাকিস্তান

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি সরিয়ে নিচ্ছে আমেরিকা?
ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি সরিয়ে নিচ্ছে আমেরিকা?

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না
এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে
যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে?
শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে?

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা
ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা
ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের
৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

১ ঘণ্টা আগে | জাতীয়

মিশরের ৯২ বছরের অপেক্ষা শেষ হবে, নাকি ইতিহাস গড়বে ইরান
মিশরের ৯২ বছরের অপেক্ষা শেষ হবে, নাকি ইতিহাস গড়বে ইরান

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রথমবারের মতো ‘অপারেশন সিন্দুর’-এ নিহত সেনাদের নাম প্রকাশ করল ভারত
প্রথমবারের মতো ‘অপারেশন সিন্দুর’-এ নিহত সেনাদের নাম প্রকাশ করল ভারত

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার
রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

১৬ ঘণ্টা আগে | নগর জীবন

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১৫ ঘণ্টা আগে | জাতীয়

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের
বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

১৯ ঘণ্টা আগে | জাতীয়

যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া
যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রাম মন্দিরে দানের কোটি কোটি রুপি আত্মসাৎ, ভারতজুড়ে তোলপাড়
রাম মন্দিরে দানের কোটি কোটি রুপি আত্মসাৎ, ভারতজুড়ে তোলপাড়

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক