লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা করেছে বসুন্ধরা শুভসংঘ পাটগ্রাম উপজেলা শাখার নতুন কমিটি। সোমবার দুপুরে উপজেলার সাহেবডাঙ্গা স্টেডিয়াম প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
পাটগ্রাম উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. সুমন ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিটির উপদেষ্টা আফতাবুজ্জামান রতন, উপদেষ্টা মো. মাসুদ রানা ও উপদেষ্টা সাহানাজ পারভীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি তানিয়া নেহা ও মো. রাশিকুজ্জামান রতন, সহ-সাধারণ সম্পাদক মোছা. সুরভী, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর ইসলাম ও জুয়েল হাসান মারুফ, সাংগঠনিক সম্পাদক তামীম ইকবাল তুষার, দপ্তর সম্পাদক মো. পলাশ ইসলাম ও সহ-দপ্তর সম্পাদক গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ মো. মাসুদ হোসেন ও সহ-কোষাধ্যক্ষ জুবায়ের আহমেদ সাদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোছা. সুরভী, ইভেন্ট সম্পাদক মো. রাকিব হাসান রিয়াদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. হোসেন আলী, পরিকল্পনা বিষয়ক সম্পাদক আলমগীর ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমরান হোসেন সাকিব, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক রেজওয়ান ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. সম্রাট হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক খাদিমুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক তাওসিফ ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মো. এমদাদুল হক এবং সদস্য মোছা. আমেনা আক্তার ও সুখি আক্তার উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল ও বাল্যবিয়ে প্রতিরোধে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা নতুন কমিটির উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
সভা শেষে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/তানিয়া