শুভ কাজে সবার পাশে থাকার প্রত্যয় নিয়ে খুলনার কয়রা উপজেলায় বসুন্ধরা শুভসংঘের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক হয়েছেন আলমগীর হোসেন।
মঙ্গলবার বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ৩৫ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া উপদেষ্টা পরিষদে রয়েছেন— সাংবাদিক ওবায়দুল কবির সম্রাট, শিক্ষক আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম, নাছিমা আলম ও আসলাম হোসেন।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন— সহসভাপতি আলামিন ইসলাম, আমিরুল ইসলাম, আফজাল হোসেন, পাপিয়া খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব, শাহারুন্নেছা, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার, অর্থ সম্পাদক মো. ইকরামুল, দপ্তর সম্পাদক মো. শামীম হোসেন, ইভেন্ট সম্পাদক মো. সিফাত উল্লাহ, কর্ম ও পরিকল্পনা সম্পাদক মোছা. নাসরিন নাহার, প্রচার সম্পাদক মো. মিনহাজুল আবেদিন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোছা. জেসমিন নাহার, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. রাজু হোসেন, ক্রীড়া সম্পাদক মো. আক্তারুল ইসলাম।
আরও আছেন— তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সোহেল রানা, রানী বিষয়ক সম্পাদক মোছা. শাহানারা পারভিন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোছা. ফারহানা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. শাহাদাৎ হোসেন পলাশ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. আহাদ, সমাজকল্যাণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. মাহফুজুর রহমান, কার্যকরী সদস্য মো. ইসরাফিল, মো. সাগর, মো. আক্তারুল ইসলাম, মোছা. সেলিনা খাতুন, মো. সোহেল হোসেন, সালাউদ্দিন, মো. মেহেদী হাসান, মো. রিপন, মো. সিহাব।
বসুন্ধরা শুভসংঘ দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সামাজিক সচেতনতার পাশাপাশি সংগঠনটি দেশব্যাপী বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা কার্যক্রম, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান, প্রশিক্ষণসহ বিনামূল্যে সেলাই মেশিন প্রদান, কৃষি ও কৃষকদের উন্নয়ন, বিনামূল্যে গাছ বিতরণ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কার্যক্রম।
বিডি-প্রতিদিন/এমই