আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বসুন্ধরা শুভসংঘ খিলগাঁও থানা শাখা। সংগঠনটির উদ্যোগে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) রাজধানীর খিলগাঁও এলাকায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের মাঝে সেমাই, চিনি, দুধ, বাদাম, কিসমিসসহ নানা ধরনের ঈদ উপকরণ বিতরণ করা হয়। ঈদকে সামনে রেখে এমন সহমর্মিতার উদ্যোগ পেয়ে উপকারভোগীরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানটি বাস্তবায়িত হয় বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগর সমন্বয়ক আবদুল হান্নান মিলটন–এর দিকনির্দেশনায়। খিলগাঁও থানা শাখার সভাপতি আশিক এবং সাধারণ সম্পাদক মাইনুলের তত্ত্বাবধানে পুরো আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সিয়াম, সহ-সাধারণ সম্পাদক শুভ, সাংগঠনিক সম্পাদক রিজভী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নিলয় এবং সদস্য মাহাদী, সাব্বির, নাইজুল, মুকুল, আছলাম, দীপ্ত, নিরব, আশ্রাফুল, রাসেল, ইয়াছির, রাতুল, নাঈম, বিজয়সহ আরও অনেকে।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ঈদের আনন্দ যেন শুধু বিত্তবানদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের প্রতিটি মানুষ যেন এই আনন্দ ভাগাভাগি করতে পারে—এই লক্ষ্য থেকেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।
তারা আরও বলেন, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে বসুন্ধরা শুভসংঘ।
বিডি-প্রতিদিন/মাইনুল