ঈদের আনন্দে অংশীদার করতে রাজধানীর মিরপুরে শিশুদের হাত মেহেদির রঙে রঙিন করতে উৎসবের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বসুন্ধরা শুভসংঘ মিরপুর থানা শাখা এ আয়োজন করে।
এই আয়োজন শুধু একটি উৎসবেই সীমাবদ্ধ ছিল না, বরং এতে ফুটে উঠেছে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার বাস্তব চিত্র হয়ে ওঠে। শিশুদের হাতে মেহেদীর নকশা আঁকার মাধ্যমে তাদের ঈদের আনন্দে যুক্ত করার চেষ্টা করেন স্বেচ্ছাসেবকরা।
মেহেদীর নকশা পেয়ে শিশুদের মধ্যে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস। কেউ নিজের হাতের দিকে তাকিয়ে মুগ্ধ, কেউ আবার বন্ধুদের দেখাচ্ছে নিজের নকশা। তাদের হাসি যেন জানান দিচ্ছিল, ছোট আয়োজনও বড় আনন্দ এনে দিতে পারে।
আয়োজকরা জানান, সমাজের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের মর্যাদা ও আনন্দের সুযোগও তৈরি করা হয়। এই আয়োজন সেই লক্ষ্য থেকেই করা হয়েছে।
স্বেচ্ছাসেবকরা বলেন, ‘এই আয়োজন আমাদের মনে করিয়ে দেয় একটি ছোট্ট নকশাও কখনো কখনো বড় পরিবর্তনের প্রতীক হতে পারে। মেহেদীর সেই লালচে রঙে যেন আঁকা হয়ে থাকে নতুন স্বপ্ন, নতুন আশার গল্প যেখানে প্রতিটি শিশুর ঈদ হয়ে ওঠে সত্যিকার অর্থেই আনন্দময়।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মিরপুর থানা শাখার সদস্য তানজিম হোসাইন, মাহিমা মাহবুবা, সেজুতি আক্তার, স্বপ্না আক্তার প্রমুখ।
বিডি-প্রতিদিন/এমই