নেত্রকোণার বারহাট্টায় গণহত্যা দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ বারহাট্টা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় বারহাট্টা পাবলিক লাইব্রেরিতে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী ভয় দেখিয়ে বাঙালি জাতির স্বাধীনতার স্বপ্নকে অঙ্কুরেই বিনষ্ট করার লক্ষ্যে ১৯৭১ সালের ১৭ মার্চ অপারেশান সার্চলাইট পরিকল্পনা করে। ২৫ মার্চ ঘুমন্ত মানুষের উপর গুলি চালায় তারা। এতে নিহত হয় হাজার হাজার নারী-পুরুষ। কিন্তু বর্বর শাসকগোষ্ঠীর প্রত্যাশা পূরণ হয় নাই। বাঙালি দমবার পাত্র নয়। তারা রুখে দাঁড়ায়। তারা আরও বলীয়ান হয় মুক্তিযুদ্ধের চেতনায়। সবশেষে মাত্র ৯ মাস যুদ্ধ করে ছিনিয়ে আনে দেশের স্বাধীনতা। এই চেতনাকে আমাদের সবাইকে ধারণ ও বাস্তবায়নে কাজ করতে হবে।
বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বসুন্ধরা শুভসংঘ বারহাট্টা শাখার সভাপতি সাংবাদিক আজিজুল হক ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ জিনিয়া জামান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নাজমুল হাসান, কালের কণ্ঠের প্রতিনিধি, বসুন্ধরা শুভসংঘ বারহাট্টা শাখার উপদেষ্টা, বারহাট্টা প্রেসক্লাবের সিনিয়র সও-সভাপতি ফেরদৌস আহমদ বাবুল, বসুন্ধরা শুভসংঘ বারহাট্টা শাখার উপদেষ্টা, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামছ উদ্দিন আহমেদ বাবুল, শুভসংঘ বারহাট্টা শাখার উপদেষ্টা বারহাট্টা পাইলট বালিকা উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের আকন্দ টিটু, শুভসংঘ বারহাট্টা শাখার উপদেষ্টা কিশলয় শিশুনিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান খান প্রমুখ।
বারহাট্টা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক সাধারণ, বসুন্ধরা শুভসংঘ বারহাট্টা শাখার সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খান হীরা সভা সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
অন্যান্যের মধ্যে বসুন্ধরা শুভসংঘ বারহাট্টা শাখার সহ-সভাপতি মো. লতিবুর রহমান খান, রুকুনুজ্জামান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আফজাল হোসেন, পিযুশ কান্তি গুণ, সাংগঠনিক সম্পাদক মামুন কৌশিক, অর্থ-সম্পাদক রিপন গুণ, দপ্তর সম্পাদক পলাশ খান, নারী বিষয়ক সম্পাদক দিপ্তী রানী সরকার, প্রচার সম্পাদক ওমর ফারুক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ক্রীড়া সম্পাদক আরিফ বিল্লাহ জামিল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাজুল সরকার, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম খান, কর্ম ও পরিকল্পনা সম্পাদক আবিদা সুলতানা, নারী ও শিশু বিষয়ক সম্পাদক নিশাত আক্তার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইসরাত জাহান, ত্রাণ ও দূর্যোগব্যবস্থাপনা সম্পাদক শিরিন জাহান, কার্যকরী সদস্য মুখলেছুর রহমান মার্টিন, মাসুদুর রহমান, জীবন কৃষ্ণ সরকার, মোস্তাফিজুর রহমান খান মোহন, শফিকুল ইসলাম, আমিরুল হক আশীক, মহিমা খানম তুর্ণা, লাবন্য, আতাউল্লাহ আজাহারী, অর্নব দে ও প্লাবন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/তানিয়া