অর্ধবার্ষিক হিসাব-নিকাশ সম্পন্ন করার লক্ষ্যে আজ দেশের সব তফসিলি ব্যাংকে ব্যাংক হলিডে পালিত হচ্ছে। এ কারণে গ্রাহকদের জন্য সব ধরনের ব্যাংকিং লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোনো লেনদেন হবে না।
ব্যাংক হলিডের দিনেও বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। এসব শাখায় মূলত অভ্যন্তরীণ হিসাব-নিকাশ, নগদ অর্থের সমন্বয়, আর্থিক বিবরণী প্রস্তুতসহ প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।