প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ কর্মসূচি উদ্বোধন করেছেন। সারাদেশে এই কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে শনিবার গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। এবারের কর্মসূচির মূল প্রতিপাদ্য— ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য মো. সালাহউদ্দিন আইউবী, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহম্মেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
গাজীপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান, গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেনসহ অন্যরা।
বৈরী আবহাওয়া সত্ত্বেও শত শত শিশু-কিশোর ও ক্রীড়ামোদী মানুষের উপস্থিতিতে স্টেডিয়াম প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। উদ্বোধনী দিনে মোট ৮টি ভিন্ন ইভেন্টে শিশু-কিশোররা তাদের প্রতিভা প্রদর্শন করে।
বিডিপ্রতিদিন/কেকে