পটুয়াখালীর কলাপাড়ায় ১০ হাজার ৫০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা। বুধবার মধ্যরাতে কুয়াকাটা সড়কের হাজীপুর সেতুর টোলপ্লাজা পয়েন্টে দুটি যাত্রীবাহী বাস থেকে এই মাছ জব্দ করা হয়।
পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মাছগুলো বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও গরিব মানুষকে হস্তান্তর করেন। জব্দ করা মাছের মূল্য আনুমানিক ৩৯ লাখ টাকা। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধরা সামুদ্রিক মাছ পরিবহনকালে এই অভিযান পরিচালিত হয়।
বিডি প্রতিদিন/এএম