গোপালগঞ্জে মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আজ বুধবার (১৭ জুন) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৌশিক আহমেদ।
এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমীন শরীফ, মেডিকেল অফিসার ডা. রিপা, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, মাসুদ পারভেজ ও হাসানুল বান্না প্রমুখ।
বিডি প্রতিদিন/কেএইচটি