বোশেখ এলে গঞ্জে পড়ে
হালখাতারই ধুম,
কষতে হিসাব মহাজনের
যায় হারিয়ে ঘুম।
হিসাবেরই নতুন খাতা
হয় খোলা এ মাসে,
লেনদেনরই চুকতে হিসাব
খরিদ্দাররা আসে।
সাজিয়ে দোকান বাজানো হয়
মাইকে জোরে গান,
মন্ডা-মিঠাই খাওয়ার পরেই
খাওয়ায় খিলিপান।
মিটিয়ে পুরান লেনাদেনা
খুলতে নতুন পাতা,
হয় আয়োজন গ্রাম ও গঞ্জে
শুভ যে হালখাতা।